ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি হতে পারে মিউচুয়াল ফান্ড আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগামী ৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাওয়া যাবে করছাড়, পাবেন না কারা দেশের বাজারে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে এডিবির ১০০ মিলিয়ন ডলারের ঋণ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার: বাণিজ্যমন্ত্রী গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে চাপে পোশাক শিল্প

নতুন ক্লাব কিনছেন মেসি

  • আপডেট সময় : ০৮:০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্যে বিশ্ব মাতানো লিওনেল মেসি এবার পা রাখতে চলেছেন ফুটবলের ব্যবসায়িক জগতেও। খেলোয়াড় হিসেবে এখনো ইন্টার মিয়ামির হয়ে মাঠে নামছেন আর্জেন্টাইন এই তারকা। তবে ক্লাব মালিকানায় যুক্ত হওয়ার তার পরিকল্পনাও এখন বেশ স্পষ্ট। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলদেনসের সংখ্যাগরিষ্ঠ শেয়ার কেনার বিষয়ে মেসি নীতিগতভাবে সম্মতি দিয়েছেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাবটির বর্তমান সংখ্যাগরিষ্ঠ মালিক থি সলুসিওনেস গ্রুপ এসএএস-এর কাছ থেকে সব শেয়ার কেনার বিষয়ে মেসির পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

তবে চুক্তিটি চূড়ান্ত করতে এখনো কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। এর মধ্যে স্পেনের হাই কাউন্সিল ফর স্পোর্টস (সিএসডি)-এর অনুমোদন নেওয়ার পাশাপাশি ডিউ ডিলিজেন্স প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে।

চুক্তি সম্পন্ন হলে খেলোয়াড় হিসেবে মাঠে দাপট দেখানোর পাশাপাশি ক্লাব মালিক হিসেবেও ফুটবল জগতে নতুন অধ্যায় শুরু হবে মেসির।

এটি মেসির প্রথম মালিকানার অভিজ্ঞতা নয়। গত এপ্রিলে তিনি স্পেনের পঞ্চম স্তরের ক্লাব ইউই কর্নেল্লার সম্পূর্ণ মালিকানা নিজের নামে নিয়েছিলেন। ইন্টার মিয়ামির সঙ্গে খেলোয়াড়ি চুক্তি শেষ হলে ওই এমএলএস ক্লাবেও অংশীদারিত্ব পাওয়ার কথা রয়েছে তার। এলদেনসে হবে তার স্পেনে প্রথম পেশাদার ক্লাবের মালিকানা।

আলিকান্তে প্রদেশের এলদা শহরে গড়ে ওঠা এ ক্লাবের বয়স শতাধিক বছর। বেশিরভাগ সময় নিচের লিগে কাটালেও সাম্প্রতিক বিনিয়োগের কারণে গত চার মৌসুমের তিনটিতেই দ্বিতীয় বিভাগে খেলেছে তারা। তবে চলতি মৌসুমে শুরুটা ভালো হয়নি। প্রথম চার ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে গত সপ্তাহে কোচ ক্লদিও বাররাগানকে বরখাস্ত করা হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

নতুন ক্লাব কিনছেন মেসি

আপডেট সময় : ০৮:০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬