ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি হতে পারে মিউচুয়াল ফান্ড আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগামী ৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাওয়া যাবে করছাড়, পাবেন না কারা দেশের বাজারে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে এডিবির ১০০ মিলিয়ন ডলারের ঋণ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার: বাণিজ্যমন্ত্রী গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে চাপে পোশাক শিল্প

এইচএসসির ফল প্রকাশ নভেম্বরের মাঝামাঝি সময়ে

  • আপডেট সময় : ১২:১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে প্রকাশ হতে পারে। ফলাফল প্রস্তুতের কাজ বর্তমানে চলমান রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে সব প্রক্রিয়া শেষ করা সম্ভব হলে ওই সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চ্যানেল 24-কে তিনি বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতের বিভিন্ন কার্যক্রম বর্তমানে এগিয়ে চলছে। ফল তৈরির সঙ্গে সংশ্লিষ্ট সব প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করা গেলে নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য রয়েছে।

এদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষার কয়েকটি কার্যক্রম দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের তুলনায় দেরিতে শেষ হয়েছে। এতে ফল প্রকাশের সামগ্রিক সময়সূচিতে যেন কোনো ধরনের প্রভাব না পড়ে, সে জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

তিনি জানান, চট্টগ্রাম অঞ্চলে পরীক্ষা গ্রহণে বিলম্ব হলেও ফল প্রকাশে যেন বাড়তি সময় না লাগে, সেজন্য উত্তরপত্র মূল্যায়নে অতিরিক্ত পরীক্ষক নিয়োগ করা হয়েছে। দ্রুততার সঙ্গে উত্তরপত্র মূল্যায়ন এবং ফল প্রস্তুতের অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা চলছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় পরে অনুষ্ঠিত হয়। ওই অঞ্চলের পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। একই কারণে ব্যবহারিক পরীক্ষাও নির্ধারিত সময়ের পরে সম্পন্ন করতে হয়েছে। সাধারণ সময়সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ করার কথা থাকলেও চট্টগ্রাম বোর্ডের ক্ষেত্রে পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা দেরিতে শেষ হওয়ায় ফল তৈরির কাজেও কিছুটা বাড়তি চাপ তৈরি হয়েছে। তবে দেশের সব শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের ফল একই সময়ে প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে শিক্ষা বোর্ডগুলো। এ জন্য উত্তরপত্র মূল্যায়ন থেকে শুরু করে ফল প্রস্তুতের বিভিন্ন ধাপে অতিরিক্ত পরীক্ষক ও জনবল কাজে লাগানো হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম অঞ্চলের পরীক্ষা তুলনামূলকভাবে দেরিতে শেষ হলেও ফল প্রস্তুতের কাজ দ্রুত এগিয়ে নেয়া হচ্ছে। ফলে ওই বোর্ডের পরীক্ষার্থীদের ফল প্রকাশেও বড় ধরনের বিলম্ব হওয়ার কথা নয়।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। তাদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরাও রয়েছেন। মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন ও মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। নির্ধারিত ফল প্রকাশের ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফল দেখা যাবে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও ফলাফল জানার সুযোগ থাকবে।

মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফলাফল জানার ব্যবস্থা থাকবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে প্রথমে ‘HSC’ লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, একটি স্পেস দিয়ে রোল নম্বর এবং সর্বশেষ ২০২৬ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে তাকে মেসেজ অপশনে গিয়ে ‘HSC DHA 123456 2026’ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এরপর ফিরতি এসএমএসে ওই পরীক্ষার্থীর ফলাফল জানিয়ে দেয়া হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

এইচএসসির ফল প্রকাশ নভেম্বরের মাঝামাঝি সময়ে

আপডেট সময় : ১২:১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬