ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার ১০ বছরে ৮৫০ কোটি ডলার বিনিয়োগ করবে ম্যাকডোনাল্ডস, বদলাবে মেনু ও সেবা কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন চীনের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: মার্কিন রাষ্ট্রদূত আর্থিক অনিয়মের সন্দেহে রাকুল প্রীতদের প্রতিষ্ঠানে আয়কর দপ্তরের তল্লাশি যাঁর সঞ্চয় সবচেয়ে কম, তাঁর কাছ থেকেই নেবে অতিরিক্ত রাজস্ব দুই দিনের মধ্যে আবার কমল সোনার দাম, ভরিতে ২১৫৮ টাকা বাণিজ্য জোট আরসিইপির সদস্য হতে চায় বাংলাদেশ, লাভ কী? আবার বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি প্রায় ১০৬ ডলার ভরিতে ২১৫৮ টাকা কমল স্বর্ণের দাম

চাটমোহরে ট্রলির সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোভ্যান চালকের

  • আপডেট সময় : ১২:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পাবনার চাটমোহরে শ্যালোইঞ্জিন চালিত ট্রলির সঙ্গে সংঘর্ষে তোরাব আলী (৬০) নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তোরাব ধরইল গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। এ ঘটনায় ট্রলি চালক বাবু হোসেন ও ট্রলির হেলপার রানা আহমেদ গুরুতর আহত হয়েছেন। দু’জনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, নাটোরের হয়বতপুর এলাকা থেকে ভুট্টা ভর্তি শ্যালোইঞ্জিন চালিত একটি ট্রলি চাটমোহরের দিকে আসছিল। এদিকে ব্যাটারিচালিত অটোভ্যানে এক নারী যাত্রীকে ধরইল ব্রিজ এলাকায় নামিয়ে তোরাব আলী যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়।

এতে তোরাব আলীর বাম হাত ভেঙে যায় এবং মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান তিনি। এছাড়া ট্রলি চালক ও হেলপারও গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোরাব আলীকে মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

চাটমোহরে ট্রলির সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোভ্যান চালকের

আপডেট সময় : ১২:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬