ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি হতে পারে মিউচুয়াল ফান্ড আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগামী ৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাওয়া যাবে করছাড়, পাবেন না কারা দেশের বাজারে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে এডিবির ১০০ মিলিয়ন ডলারের ঋণ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার: বাণিজ্যমন্ত্রী গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে চাপে পোশাক শিল্প

এআই নিয়ে ইলন মাস্কের চমক দেয়া ভবিষ্যদ্বাণী, সময় আছে ২ বছর

  • আপডেট সময় : ০৮:৪৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বিজ্ঞান, চিকিৎসা, গবেষণা থেকে শুরু করে মানুষের দৈনন্দিন কাজ সবখানেই দ্রুত জায়গা করে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আর এবারে এআই নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ইলন মাস্ক। তার মতে আগামী এক-দুই বছরেই পরিস্থিতি আরও নাটকীয়ভাবে বদলে যেতে পারে। মাস্কের দাবি, ২০২৭ সালের শেষ নাগাদ কিংবা সর্বোচ্চ ২০২৮ সালের মধ্যে এআই সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।

এআই নিয়ে ভবিষ্যতের এমন একটি ধারণা অবশ্য একেবারে নতুন নয়। ২০২১ সালে এআই গবেষক ফ্রাঁসোয়া শোলে ভবিষ্যৎ নিয়ে একটি দীর্ঘ পোস্টে বলেছিলেন, আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এমনকি প্রত্নতত্ত্বের মতো বিভিন্ন ক্ষেত্রও ক্রমেই কম্পিউটার প্রযুক্তির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হয়ে পড়বে।

প্রায় পাঁচ বছর পর সম্প্রতি সেই পুরোনো পোস্ট আবার সামনে আনেন শোলে। তিনি ইঙ্গিত দেন, সে সময় যে পূর্বাভাস নিয়ে অনেকের আপত্তি ছিল, সেটিই এখন ধীরে ধীরে বাস্তবতার মতো মনে হচ্ছে। সেখানেই মন্তব্য করেন ইলন মাস্ক। শোলের সময়সীমাকে ‘রক্ষণশীল’ বলে উল্লেখ করে তিনি জানান, তার ধারণা অনুযায়ী ২০২৭ সালের শেষ নাগাদ অথবা ২০২৮ সালের মধ্যে এআই সব ক্ষেত্রকে ছাড়িয়ে যেতে পারে।

ইলন মাস্কের ধারণা বিজ্ঞান ও গবেষণার প্রায় প্রতিটি শাখায় এআই মানুষের গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে উঠবে। যদিও বর্তমান সময়েও এমনটা দেখা যাচ্ছে। গবেষণার প্রায় সব ক্ষেত্রেই এখন এআই ব্যবহার হচ্ছে। আর এতে কাজ অনেকটা সহজ হয়ে গেছে।    

এআই নিয়ে ইলন মাস্কের ভবিষ্যদ্বাণী এটাই প্রথম নয়। তিনি ২০১৭ সালে জানান, তার মনে হয় ২০৩০ থেকে ২০৪০ সালের মধ্যে এআই মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে। ২০২৪ সালে তিনি সেই সময়সীমা আরও এগিয়ে এনে ২০২৫ সালের শেষ নাগাদের ইঙ্গিত দিয়েছিলেনা। ২০২৬ সালের জানুয়ারিতে তিনি জানান, ২০২৬ সালের শেষ নাগাদ বা সর্বোচ্চ ২০২৭ সালের মধ্যে এআই যেকোনো মানুষের চেয়ে বেশি সক্ষম হওয়ার সম্ভাবনার কথা বলেন।

সূত্র: ইন্ডিয়া টুডে  

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

এআই নিয়ে ইলন মাস্কের চমক দেয়া ভবিষ্যদ্বাণী, সময় আছে ২ বছর

আপডেট সময় : ০৮:৪৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬