ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিম সোয়াপিং করে যেভাবে প্রতারণা হয় প্রাইজবন্ডের টাকা দিয়ে কি হজ বা ওমরাহ করা যায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করল আম্বার আইটি খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী বন্ডে বিনিয়োগ কতটা লাভজনক, কী বিবেচনা করতে হবে সঞ্চয়পত্রের উৎসে কর চূড়ান্ত কর নয়, কার লাভ কার ক্ষতি বিশ্বের সবচেয়ে দামি মোটরসাইকেলের দাম ৫ কোটি টাকা, এতে কী আছে সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল ন্যাশনাল পেমেন্ট সুইচের সঙ্গে ডিজিইপের সংযোগ বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক নভোএয়ারের যাত্রীরা বোর্ডিং পাস দেখিয়ে কেনাকাটায় ছাড় পাবেন

ফার্নিচারের আধুনিক নকশা নিয়ে আইসিসিবিতে পাঁচ দিনের মেলা

  • আপডেট সময় : ০২:২৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

দেশীয় ফার্নিচার পণ্যের বৈচিত্র্য ও আধুনিক নকশা তুলে ধরতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ২১তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৬। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির (বিএফএসএমএস) আয়োজনে গতকাল মঙ্গলবার মেলার উদ্বোধন করা হয়।

এবারের মেলায় দেশের ৪৪টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ৩২৩টি স্টলে তাদের পণ্য প্রদর্শন করছে। ক্রেতাদের জন্য রয়েছে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কে এম আকতারুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফএসএমএসের চেয়ারম্যান সেলিম এইচ রহমান। মোহাম্মদ হাসান আরিফ বলেন, বাংলাদেশের ফার্নিচার শিল্প স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এ খাতে ইতিবাচক রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও জাপান বাংলাদেশের ফার্নিচার রপ্তানির বড় বাজার।
রপ্তানি বাড়াতে মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্যের নতুন বাজার অনুসন্ধানের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক প্রযুক্তি ও ই-কমার্সের ব্যবহার বাড়াতে হবে।
এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, দেশে প্রায় ৩০ হাজার কোটি টাকার ফার্নিচারের স্থানীয় বাজার গড়ে উঠেছে, যার পুরোটাই দেশীয় শিল্পের দখলে। স্থানীয় চাহিদা পূরণের মাধ্যমে এই শিল্প আমদানিনির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ভূমিকা রাখছে।

মেলায় আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, আয়ত, ওমেগা, জেএমজি, নাভানা, অ্যাথেনাস, পারটেক্স, রিগাল ও লেগাসিসহ বিভিন্ন ব্র্যান্ড অংশ নিচ্ছে। ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত আইসিসিবির পুষ্পগুচ্ছ, রাজদর্শন ও নবরাত্রি হলে বিনা মূল্যে মেলা পরিদর্শন করা যাবে।

মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার (ডিটিসি)।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

সিম সোয়াপিং করে যেভাবে প্রতারণা হয়

ফার্নিচারের আধুনিক নকশা নিয়ে আইসিসিবিতে পাঁচ দিনের মেলা

আপডেট সময় : ০২:২৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬