ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি হতে পারে মিউচুয়াল ফান্ড আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগামী ৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাওয়া যাবে করছাড়, পাবেন না কারা দেশের বাজারে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে এডিবির ১০০ মিলিয়ন ডলারের ঋণ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার: বাণিজ্যমন্ত্রী গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে চাপে পোশাক শিল্প

ভিডিও ভাইরালের পর কি ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ যাচ্ছেন পাভেল?

  • আপডেট সময় : ১০:০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

জনপ্রিয় নাট্যধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেল বাদ পড়ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই নতুন করে আলোচনায় আসে বিষয়টি। 

‘ব্যাচেলর পয়েন্ট’-এর পরিচালক কাজল আরেফিন অমি তার ফেসবুক পেজে গত ১৭ সেপ্টেম্বর ধারাবাহিকটির অভিনয়শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন। তালিকায় নিয়মিত অভিনয়শিল্পীদের নাম থাকলেও সেখানে দেখা যায়নি পাভেলের নাম। এরপর থেকেই দর্শকদের মধ্যে প্রশ্ন উঠেছে, তাহলে কি জনপ্রিয় এই ধারাবাহিক থেকে বাদ পড়ছেন তিনি?

এর আগে পাভেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা হয়। এর পরপরই নতুন অভিনয়শিল্পীদের তালিকায় পাভেলের নাম না থাকায় বিষয়টি নিয়ে জোরালো হয় নানা গুঞ্জন। তবে পাভেলকে সত্যিই ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ দেয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো নির্মাতা কাজল আরেফিন অমি কিংবা অভিনেতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরটিকে আপাতত গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে।

দীর্ঘদিন ধরে দর্শকদের কাছে জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্র ও অভিনয়শিল্পীকে ঘিরে দর্শকদের আগ্রহও বরাবরই তুঙ্গে। তাই নতুন তালিকায় পাভেলের নাম না থাকায় স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে কৌতূহল। এখন দেখার বিষয়, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্বগুলোতে পাভেলকে দেখা যাবে কি না। নির্মাতা কিংবা অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এলেই বিষয়টি নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের অবসান হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

ভিডিও ভাইরালের পর কি ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ যাচ্ছেন পাভেল?

আপডেট সময় : ১০:০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬