ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি হতে পারে মিউচুয়াল ফান্ড আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগামী ৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাওয়া যাবে করছাড়, পাবেন না কারা দেশের বাজারে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে এডিবির ১০০ মিলিয়ন ডলারের ঋণ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার: বাণিজ্যমন্ত্রী গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে চাপে পোশাক শিল্প

সোহিনী-শোভনের ঘরে নতুন অতিথি, ছেলে নাকি মেয়ে?

  • আপডেট সময় : ১২:৩৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। এবার অভিনেত্রীর জীবনের নতুন সূচনা হলো। অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভনের সংসারে নতুন অতিথি এসেছে। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) তাদের ঘর আলো করে জন্ম নিয়েছে পুত্রসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই সুখবরটি জানিয়েছেন এই তারকা দম্পতি।

গর্ভাবস্থার শুরু থেকেই জীবনের এই বিশেষ সময়ের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সোহিনী। অন্তঃসত্ত্বা অবস্থায় তার সাধ অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে। গর্ভাবস্থার মধ্যেও সিনেমার শুটিং চালিয়ে গেছেন অভিনেত্রী। তবে সময়ের সঙ্গে কাজের ব্যস্ততা কমিয়ে নিজের মত সময় কাটাচ্ছিলেন অভিনেত্রী। বিশেষ করে শেষ কয়েক মাসে খুব বেশি বাইরে বের হতে দেখা যায়নি তাকে।

অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মা হলেন সোহিনী। পুত্রসন্তান জন্মের খবর জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছোট্ট পায়ের ছাপের ছবি প্রকাশ করেন অভিনেত্রী। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো। সোহিনী ও শোভন। ২০/৯/২০২৬।’ সোহিনীর এই পোস্ট প্রকাশের পরপরই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সহকর্মী, বন্ধু ও ভক্তরা নবজাতক ও মা–বাবার জন্য শুভকামনা জানাতে থাকেন। অভিনন্দন ও আশীর্বাদে ভরে ওঠে পোস্টটির মন্তব্যঘর।

সোহিনী ও শোভনের ব্যক্তিগত জীবন নিয়ে তাদের ভক্তদের আগ্রহ বরাবরই ছিল। এবার তাদের জীবনে যোগ হলো অধ্যায়। নতুন অতিথিকে ঘিরে এখন ব্যস্ত সময় কাটছে তারকা দম্পতির। তবে নবজাতকের নাম বা অন্য কোনো বিস্তারিত তথ্য তারা এখনো প্রকাশ্যে জানাননি। সন্তানকে স্বাগত জানিয়ে সোহিনী ও শোভনের এই নতুন যাত্রায় শুভেচ্ছা জানিয়েছেন তাদের অনুসারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে অনেকে নবজাতকের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন। 

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

সোহিনী-শোভনের ঘরে নতুন অতিথি, ছেলে নাকি মেয়ে?

আপডেট সময় : ১২:৩৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬