ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

‎বাংলাদেশ দলে কাটছাঁট শুরু ডুলির, বাদ ৬ ফুটবলার

  • আপডেট সময় : ০৯:০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

‎আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড কাটছাঁট শুরু করেছেন কোচ টমাস ডুলি। ছয় ফুটবলারকে বাদ দিয়েছেন তিনি। আজকের অনুশীলনের পর আরও একজনকে বাদ দেওয়ার কথা রয়েছে। জাতীয় দলের একটি সূত্র আজ প্রথম আলোকে এ তথ্য জানান।‎‎

প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়া ছয় ফুটবলার হলেন—ইয়াসার তাহমিদ, দেবজিৎ সরকার, ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাব্বি হোসেন। ‎

গত ২৫ আগস্ট আসিয়ান কাপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মাঠের অনুশীলন শুরু হয় ২৮ আগস্ট। পরবর্তী সময়ে ট্রায়ালের জন্য ডাকা হয় তিন প্রবাসী ফুটবলারকে—যুক্তরাষ্ট্রের সাইফ কেরাওয়ালা, ইতালির দেবজিৎ সরকার এবং কানাডার ইয়াসার তাহমিদ।

‎‎প্রাথমিক দলে থাকা ইসা ফয়সাল সর্বশেষ সান মারিনোর বিপক্ষে ম্যাচে একাদশে ছিলেন। কাজেম শাহ ও তাজ উদ্দিনও সান মারিনো সফরে দলে ছিলেন। প্রবাসী ফুটবলার ইয়াসির তাহমিদ ও দেবজিৎ সরকার ছিলেন ডুলির প্রাথমিক পরিকল্পনায়। রাব্বি জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেন ২০২৪ সালের সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে।

‎আসিয়ান কাপে খেলতে বাংলাদেশ দল ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হবে আগামী ১৯ সেপ্টেম্বর। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।

২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১ অক্টোবর, স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। প্রথম দুই ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৩টায়, শেষ ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে।

‎আসিয়ান কাপের আগে চূড়ান্ত দল গঠনের জন্য হাতে এখন প্রায় এক সপ্তাহের মতো সময়। তাই ক্যাম্পে থাকা ফুটবলারদের নিয়ে ডুলির ছাঁটাইয়ের প্রক্রিয়া চলবে আরও কয়েক দিন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

আইওএস ২৭ নামানোর পর বিপাকে আইফোন ব্যবহারকারীরা

‎বাংলাদেশ দলে কাটছাঁট শুরু ডুলির, বাদ ৬ ফুটবলার

আপডেট সময় : ০৯:০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬