ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মেসির অবসরে আবেগঘন শ্রদ্ধা বেকহ্যামের 

  • আপডেট সময় : ১০:৩৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির অধ্যায়ের সমাপ্তিতে আবেগঘন বার্তা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা ডেভিড বেকহ্যাম। আর্জেন্টাইন কিংবদন্তির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার, অর্জন এবং বিশ্বজুড়ে তার রেখে যাওয়া কীর্তির প্রশংসা করেছেন তিনি।

বিশ্বকাপজয়ী। দুইবারের কোপা আমেরিকা জয়ী। দুইবারের বিশ্বকাপ গোল্ডেন বলজয়ী। আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচে ১২৫ গোল ও ৬৫ অ্যাসিস্ট…লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পরিসংখ্যানই বলে দেয় তার মহত্ত্বের গল্প।

মঙ্গলবার থেকে আন্তর্জাতিক ফুটবলার হিসেবে নতুন অধ্যায় শুরু করছেন মেসি। তবে জাতীয় দলের ফুটবলকে বিদায় জানালেও সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় তার জায়গা নিয়ে কোনো প্রশ্নই নেই। ফুটবলের কিংবদন্তিদের কাতারে মেসির অবস্থান যে চিরস্থায়ী, তা তার অসাধারণ অর্জন ও রেকর্ডই নিশ্চিত করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে উদ্দেশ্য করে বিশেষ একটি পোস্ট দেন বেকহ্যাম। সেখানে তিনি মেসির ক্যারিয়ারের শুরু থেকে জাতীয় দলের হয়ে সাফল্যের শিখরে ওঠার পুরো যাত্রার কথা স্মরণ করেন।

বেকহ্যাম লিখেছেন, ‘এখনই সেই সময়, যখন আমরা পেছনে ফিরে তাকিয়ে উপলব্ধি করতে পারি—একটি স্বপ্ন নিয়ে ছুটে চলা এক তরুণের অসাধারণত্ব দেখার সুযোগ পেয়ে আমরা কতটা ভাগ্যবান ছিলাম। লিও, তুমি নিজের, তোমার পরিবার, বন্ধু এবং দেশের জন্য গর্বের কারণ হয়েছ।’

মেসির নেতৃত্ব ও বিশ্বজুড়ে তার প্রভাবের কথাও তুলে ধরেছেন বেকহ্যাম। তিনি বলেন, ‘তুমি উদাহরণ তৈরি করে নেতৃত্ব দিয়েছ এবং শুধু আর্জেন্টিনা নয়, পুরো বিশ্বের কোটি কোটি শিশুকে অনুপ্রাণিত করেছ।’

আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে দেশের জন্য ‘সবচেয়ে বড় উপহার’ হিসেবেও উল্লেখ করেছেন বেকহ্যাম। তার ভাষায়, ‘লিও, তুমি তোমার দেশকে সবচেয়ে বড় উপহার দিয়েছ। আর এ কারণেই তোমার উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা কিছু অর্জন করেছ, তার জন্য অভিনন্দন।’

বিশেষ এই বার্তাটি স্প্যানিশ ভাষাতেও প্রকাশ করেছেন বেকহ্যাম। এর মধ্য দিয়ে আর্জেন্টিনার সঙ্গে মেসির গভীর সম্পর্কের প্রতি আলাদা সম্মান দেখিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক।

দুই দশকেরও বেশি সময় আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলেছেন মেসি। দীর্ঘ অপেক্ষার পর ২০২১ কোপা আমেরিকা জয়ের মাধ্যমে জাতীয় দলের হয়ে প্রথম বড় শিরোপা জেতেন তিনি। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে পূর্ণ করেন নিজের স্বপ্ন। ২০২৪ সালে আর্জেন্টিনার হয়ে আরও একটি কোপা আমেরিকা শিরোপা জেতেন তিনি।

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে মেসিও জানিয়েছিলেন, সিদ্ধান্তটি তাকে ভেতর থেকে কষ্ট দিয়েছে। তবে সময় এসেছে এটি তিনি বুঝতে পারছেন বলেও জানান আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির সেই আবেগঘন বিদায়ের পর বেকহ্যামের শ্রদ্ধা যেন আরও একবার মনে করিয়ে দিল, আর্জেন্টিনার ফুটবলে মেসির অবদান শুধু শিরোপা কিংবা পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ নয়। তার নেতৃত্ব, সাফল্য ও অনুপ্রেরণার গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে ফুটবলপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
 
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

মেসির অবসরে আবেগঘন শ্রদ্ধা বেকহ্যামের 

আপডেট সময় : ১০:৩৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬