ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কোহলির ওপরে রাখলেন বুমরাহকে, ভারতের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার বললেন আরেকজনকে

  • আপডেট সময় : ১১:৪৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ভারতের সর্বকালের সেরা পুরুষ ক্রিকেটার বাছাইয়ের এক কাল্পনিক ব্র্যাকেটে একের পর এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সবচেয়ে বড় চমক এসেছে বিরাট কোহলি ও জাসপ্রিত বুমরাহর লড়াইয়ে। তিন সংস্করণে ভারতের অন্যতম সেরা ব্যাটার কোহলিকে পেছনে ফেলে বুমরাহকেই বেছে নিয়েছেন ভারতের সাবেক অফস্পিনার। খবর হিন্দুস্তান টাইমসের।

কোহলি-বুমরাহর কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে বেশ কিছুক্ষণ দ্বিধায় ছিলেন অশ্বিন। কোহলির টেস্ট ক্যারিয়ার, তিন সংস্করণে ধারাবাহিক সাফল্য এবং ভারতের অন্যতম সেরা ব্যাটার হিসেবে তার অবস্থান বিবেচনায় নিয়ে সহজে সিদ্ধান্তে আসতে পারেননি তিনি।

শেষ পর্যন্ত অবশ্য বুমরাহর পক্ষেই ভোট দেন অশ্বিন। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট। বিরাট একজন কিংবদন্তি। সে অসাধারণ করেছে। এটা একটা টুর্নামেন্ট। আমি জাসপ্রিত বুমরাহকে নেব।’ নিজের সিদ্ধান্তে কিছুটা ব্যক্তিগত পক্ষপাত থাকার কথাও অবশ্য স্বীকার করেন অশ্বিন।

বুমরাহর প্রতি অশ্বিনের এই আস্থা অবশ্য অমূলক নয়। ভারতের টেস্ট আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র হওয়ার পাশাপাশি সাদা বলের ক্রিকেটেও নিজেকে প্রজন্মের অন্যতম সেরা পেসার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বুমরাহ।

ব্র্যাকেটের আরেকটি কঠিন লড়াই ছিল মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজার মধ্যে। ভারতের সাবেক অধিনায়ক ধোনির বিপক্ষে নিজের সাবেক সতীর্থ জাদেজাকে বেছে নেয়ার বিষয়টি নিয়ে বেশ কিছুক্ষণ ভেবেছিলেন অশ্বিন। তবে শেষ পর্যন্ত ধোনির নেতৃত্ব ও তিন সংস্করণে সামগ্রিক অবদানকে বেশি গুরুত্ব দেন অশ্বিন। ভারতের অধিনায়ক হিসেবে সাফল্য, ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে অবদান এবং দলকে শীর্ষ র‌্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়ার কৃতিত্বের কারণে ধোনিকেই এগিয়ে রাখেন তিনি।

তবে পরের রাউন্ডেই ধোনির যাত্রা থেমে যায়। কোয়ার্টার ফাইনালে বীরেন্দর শেবাগের মুখোমুখি হয়ে অশ্বিন শেষ পর্যন্ত শেবাগকেই বেছে নেন। ব্র্যাকেটের শুরুতেই আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছিলেন অশ্বিন। ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কারকে পেছনে ফেলে বীরেন্দর শেবাগকে বেছে নেন তিনি। প্রথম রাউন্ডে শচীন টেন্ডুলকারকে বিজয় হাজারের চেয়ে, বিরাট কোহলিকে রোহিত শর্মার চেয়ে, রাহুল দ্রাবিড়কে বিনু মানকড়ের চেয়ে এবং বুমরাহকে অনিল কুম্বলের চেয়ে এগিয়ে রাখেন অশ্বিন।

নিজের নাম যখন সৌরভ গাঙ্গুলীর বিপক্ষে আসে, তখন নিজেকেই বাদ দিয়ে সাবেক ভারতীয় অধিনায়ককে বেছে নেন তিনি। অশ্বিন বলেন, ‘আমি সৌরভ গাঙ্গুলীকেই নেব। এক্ষেত্রে নিরাপদ থাকাই ভালো।’

কোয়ার্টার ফাইনাল শেষে অশ্বিনের ব্র্যাকেটে সেমিফাইনালে জায়গা করে নেন শচীন টেন্ডুলকার, কপিল দেব, বীরেন্দর শেবাগ ও জসপ্রীত বুমরাহ। সেমিফাইনালে শচীনের কাছে হেরে যান শেবাগ। অন্যদিকে বুমরাহর দুর্দান্ত যাত্রা থামিয়ে দেন কপিল দেব। কপিলকে বেছে নেওয়ার ক্ষেত্রে তার অলরাউন্ড সামর্থ্য এবং ১৯৮৩ সালে ভারতকে বিশ্বকাপ জেতানোর ঐতিহাসিক কৃতিত্বকে গুরুত্ব দেন অশ্বিন।

ফাইনালে মুখোমুখি হন ভারতীয় ক্রিকেটের দুই ভিন্ন যুগের দুই মহাতারকা শচীন টেন্ডুলকার ও কপিল দেব। একজন ভারতের ব্যাটিংয়ের প্রতীক, অন্যজন দেশের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক। এবারও সিদ্ধান্ত নিতে গিয়ে নিজের ব্যক্তিগত পছন্দের বিষয়টি সামনে আনেন অশ্বিন। শেষ পর্যন্ত তার ভোট যায় শচীনের পক্ষে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

কোহলির ওপরে রাখলেন বুমরাহকে, ভারতের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার বললেন আরেকজনকে

আপডেট সময় : ১১:৪৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬