ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ডোপ টেস্টে পজিটিভ, ১৫ মাসের জন্য ক্রিকেটে নিষিদ্ধ আসিফ

  • আপডেট সময় : ১২:২৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ডোপিংয়ের দায়ে ১৫ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের অভিজ্ঞ ব্যাটার আসিফ খান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই শাস্তির কথা নিশ্চিত করেছে।

২০২৫ সালের সেপ্টেম্বরে করা এক ডোপ টেস্টে আসিফের নমুনায় নিষিদ্ধ উপাদান ‘মাস্টারলোন’-এর মেটাবোলাইট শনাক্ত হয়। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার আইসিসির অ্যান্টি-ডোপিং কোডের ধারা ২.১ লঙ্ঘনের বিষয়টি পুরোপুরি স্বীকার করে নিয়েছেন।

ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াদা) সঙ্গে কেস রেজ্যুলেশন চুক্তিতে সম্মত হওয়ায় আসিফ খানের পক্ষ থেকে এই শাস্তির বিরুদ্ধে কোনো আপিল বা পুনর্বিবেচনার সুযোগ থাকছে না। ফলে ১৫ মাসের নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করতে হবে এই ডানহাতি ব্যাটারকে।  

আইসিসির নির্দেশিকা অনুযায়ী, আসিফের এই নিষেধাজ্ঞা ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে, যা চলবে ২০২৬ সালের ৭ ডিসেম্বর পর্যন্ত। তবে শাস্তির মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে, অর্থাৎ ২০২৬ সালের ৮ অক্টোবর থেকে তিনি দলের সাথে অনুশীলনে অংশ নিতে পারবেন। মূল প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে তাকে ৮ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এই শাস্তির বড় একটি প্রভাব পড়বে তার ক্যারিয়ারের পরিসংখ্যানে। ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সময়কালে আসিফের সব ব্যক্তিগত পরিসংখ্যান, অর্জিত পদক, পয়েন্ট ও প্রাইজমানি বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে ২০২৫ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারত, ওমান ও পাকিস্তানের বিপক্ষে খেলা আসিফের শেষ তিনটি টি-টোয়েন্টি ম্যাচের কোনো তথ্য তার ক্যারিয়ারের রেকর্ড বুকে আর থাকছে না।

উল্লেখ্য, সাবেক এই পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান। ২০২২ সালের মার্চে ওমানের বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে আমিরাতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়। এখন পর্যন্ত তিনি দলটির হয়ে ৩৮টি ওয়ানডে এবং ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। 

এবি

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

আইওএস ২৭ নামানোর পর বিপাকে আইফোন ব্যবহারকারীরা

ডোপ টেস্টে পজিটিভ, ১৫ মাসের জন্য ক্রিকেটে নিষিদ্ধ আসিফ

আপডেট সময় : ১২:২৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬