ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ডারউইনে স্মিথ-লিটনের মধ্যে কথার লড়াই, ধরা পড়ল স্টাম্প মাইকে

  • আপডেট সময় : ০৯:১৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

ডারউইনে বাংলাদেশের কাছে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার লজ্জাজনক পরাজয়ের পর আলোচনায় উঠে এসেছে স্টিভ স্মিথ ও লিটন দাসের কথার লড়াইও। অস্ট্রেলিয়ার ব্যাটিং ব্যর্থতার সুযোগ নিয়ে বাংলাদেশ ৫৭ রানের লক্ষ্য মাত্র এক উইকেট হারিয়েই পেরিয়ে যায়। ফলে টেস্ট ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জয় আসে নয় উইকেটের ব্যবধানে।

প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ দাঁড়াতে পারেনি। ২৮৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। দলের হয়ে একমাত্র উল্লেখযোগ্য ইনিংস খেলেন ক্যামেরন গ্রিন, করেন ১০৪ রান।

অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে তুলনামূলকভাবে সফল ছিলেন স্টিভ স্মিথ। প্রথম ইনিংসে ৭১ রানের পর দ্বিতীয় ইনিংসে তিনি করেন ৪৪। দলের হয়ে দুই ইনিংস মিলিয়ে ২৫-এর বেশি রান করা একমাত্র ব্যাটার ছিলেন তিনিই।

ম্যাচের একটি ঘটনা এখন সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিকেটপাড়য় বেশ চর্চিত। বাংলাদেশের উইকেটকিপার লিটন দাসের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েছিলেন স্মিথ। সেটি ধরা পড়ে স্টাম্প মাইকে। 

তাইজুল ইসলামের করা বলটি লেগ সাইড দিয়ে যাওয়ার পর লিটন ক্যাচের আবেদন করেন। আম্পায়ার সাড়া না দেয়ায় বাংলাদেশ রিভিউ নেওয়ার বিষয়ে আলোচনা করে। শেষ পর্যন্ত তারা রিভিউ নেয়নি।

সেই সময় লিটনকে উদ্দেশ করে স্মিথকে বলতে শোনা যায়, ‘নাও, ব্যবহার করো। যাও, করো। রিভিউ নাও।’

এরপরও স্মিথ বলতে থাকেন, ‘আরেকটা রিভিউ নষ্ট করো। যা ইচ্ছা করো, নিজের মতো খেলো।’

লিটন স্টাম্পের পেছনে নিজের জায়গায় ফিরে যাওয়ার সময় স্মিথকে বলেন, ‘তুমি ব্যাট করো, শুধু ব্যাট করো।’

স্মিথ জবাব দেন, ‘আমি তো ব্যাটই করছি।’

লিটন আবারও বলেন, ‘শুধু ব্যাট করো।’

এরপর স্মিথ বলেন, ‘না, আমি যা চাই তা-ই করব। আমি যা চাই, তা-ই করতে পারি।’

ফক্স ক্রিকেটের ধারাভাষ্যকার ও সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রেন্ডন জুলিয়ান মনে করেন, এই ঘটনা বাংলাদেশের লড়াকু মানসিকতারই প্রতিফলন। তার ভাষায়, বাংলাদেশ পুরোপুরি প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত ছিল। স্মিথও কিছুটা কথার লড়াইয়ের মাধ্যমে ম্যাচে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত মাঠের ফলাফল স্মিথের পক্ষে যায়নি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

ডারউইনে স্মিথ-লিটনের মধ্যে কথার লড়াই, ধরা পড়ল স্টাম্প মাইকে

আপডেট সময় : ০৯:১৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬