ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রস্তুতি ম্যাচ হার, বাইরের প্রবল সমালোচনার পর যেভাবে বাংলাদেশের অকল্পনীয় জয়

  • আপডেট সময় : ১০:০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ঐতিহাসিক জয় পেয়েছে। ওয়ানডে ও টেস্টে তাদের আগেই হারিয়েছে বাংলাদেশ। এবারের জয়টা বিশেষ কিছু। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অমৃত স্বাদ সবকিছুর ঊর্ধ্বে। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সরাসরি জানিয়েছেন, এই জয় বাংলাদেশের যেকোনো ফরম্যাটে সবচেয়ে বড় অর্জন। 

ব্যাট-বলের অসাধারণ অবদান রেখে মেহেদী হাসান মিরাজ জয়ের আনসাং হিরো। ব্যাটিংয়ে লেজের ব্যাটসম্যানদের নিয়ে ৬৫ রান এবং দ্বিতীয় ইনিংসে বল হাতে ফাইফার নিয়ে বাংলাদেশের জয়ের দুয়ার খুলে দিয়েছেন মিরাজ। ম্যাচ শেষে ব্রডকাস্টে জয়ের রহস্য জানিয়েছেন এই স্পিন অলরাউন্ডার।

মিরাজের সাক্ষাৎকার নেওয়া কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট শুরুতে তাকে অভিনন্দন জানিয়ে ম্যাচের খুঁটিনাটি জানতে চেয়েছিলেন। মিরাজ শুরুতে দলের পারফরম্যান্স নিয়ে বলেন, ‘দলের পারফরম্যান্সটা দারুণ ছিল। আমরা যেভাবে খেলছি, যেভাবে নিজেদের চরিত্র দেখিয়েছি।  সবকিছুই ছিল নিখুঁত, আমি মনে করি।’

অস্ট্রেলিয়ায় পৌঁছে বাংলাদেশ তিনদিনের অনুশীলনের পর তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলেছিল। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ স্রেফ উড়ে যায়। মিরাজ সেঞ্চুরি হাঁকালেও দলের পারফরম্যান্স ছিল না আহামরি। তাতে বড় প্রশ্ন জন্ম দেয়, মূল ম্যাচে বাংলাদেশ কী করবে?

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

প্রস্তুতি ম্যাচ হার, বাইরের প্রবল সমালোচনার পর যেভাবে বাংলাদেশের অকল্পনীয় জয়

আপডেট সময় : ১০:০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬