ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

৫ দেশের ৭ ত্রাণকর্মী হত্যা: ইসরায়েলি নির্দেশদাতা বললেন—‘আমি অনুতপ্ত নই’

  • আপডেট সময় : ১১:৩৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সাত ত্রাণকর্মীকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করেছিল ইসরায়েল। যে ইসরায়েলি সেনা কর্মকর্তা এর নির্দেশ দিয়েছিলেন, তিনি বলেছেন, ওই হামলার জন্য তিনি ‘দুঃখিত নন’। শুক্রবার (২৮ আগস্ট) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, হামলার সময় অভিযানের নেতৃত্ব দেয়া কর্নেল নোচি মেন্ডেল অস্ট্রেলিয়ার এবিসি পাবলিক ব্রডকাস্টারকে বলেন, ২০২৪ সালের ১ এপ্রিল ত্রাণবহরে হামলার সিদ্ধান্তের পক্ষে তিনি এখনও অটল রয়েছেন।

নিহত সাত ত্রাণকর্মীর মধ্যে ফিলিস্তিনি, ব্রিটিশ, অস্ট্রেলীয়, কানাডীয় ও পোলিশ নাগরিক ছিলেন। এবিসির তথ্য অনুযায়ী, মেন্ডেলের এই সাক্ষাৎকারটি ২০২৫ সালের অক্টোবরে ধারণ করা হয়েছিল।

মেন্ডেল বলেন, ‘আমিই কমান্ডার, এবং আমিই এই অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলাম। আমি পরিস্থিতি থেকে পালিয়ে যাইনি। আমিই নির্দেশ দিয়েছি; এ বিষয়ে অন্য কাউকে খুঁজবেন না।’ ডব্লিউসিকে কর্মীদের হত্যা করার কোনো উদ্দেশ্য তার ছিল না বলে জানান তিনি, তবে তিনি বলেন, ‘আমি যা করেছি তার জন্য আমি দুঃখিত নই।’

হামলার পর ইসরায়েলি সেনাবাহিনীর নাহাল পদাতিক ব্রিগেডের চিফ অব স্টাফের পদ থেকে তাকে সরিয়ে দেয়া হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের নিয়ম লঙ্ঘন এবং প্রচলিত কার্যপদ্ধতি অনুসরণ না করাসহ একাধিক ব্যর্থতার কারণে ওই হামলা হয়েছিল।

ফৌজদারি তদন্ত হবে না
তবে চলতি মাসের শুরুতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হামলাটির ঘটনায় কোনো ফৌজদারি তদন্ত শুরু করা হবে না। এই সিদ্ধান্তের নিন্দা জানায় যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। এক যৌথ বিবৃতিতে তিন দেশ এই সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছে। তারা জানায়, ফৌজদারি তদন্ত না করার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো অতিরিক্ত ব্যাখ্যাও দেয়নি।

আন্তর্জাতিক মানবিক সহায়তা দিবসে তদন্ত থেকে সরে আসার সিদ্ধান্তকে তারা ‘জঘন্য’ বলে উল্লেখ করে। বিবৃতিতে বলা হয়, ‘এই ঘটনার শিকার ব্যক্তি এবং তাদের পরিবার ন্যায়বিচার ও জবাবদিহির অধিকার রাখে এবং তাদের হয়ে আমরা উত্তর খোঁজা অব্যাহত রাখব।’

সাক্ষাৎকারে মেন্ডেল নিহতদের জন্য ডব্লিউসিকের কথিত ভুল এবং গাজায় অভিযান পরিচালনার জটিলতাকে দায়ী করেন। তিনি দাবি করেন, হামলার রাতে ডব্লিউসিকে এবং হামাসের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ছিল। এ কারণে ডব্লিউসিকেও পুরোপুরি নিরপেক্ষ কোনো সংস্থা নয় বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘হামাসের সঙ্গে তাদের সম্পর্ক ছিল।’ তবে ডব্লিউসিকে এসব অভিযোগকে ‘মিথ্যা ও জঘন্য’ বলে প্রত্যাখ্যান করেছে। সংস্থাটির এক মুখপাত্র এবিসিকে বলেন, ‘এটি আইডিএফের নিজস্ব কর্মকাণ্ড থেকে দায় সরিয়ে নেয়ার সর্বশেষ চেষ্টা। এই মানহানিকর অভিযোগ যিনি করছেন, তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই।’

মুখপাত্র আরও বলেন, ‘১ এপ্রিলের হামলার বিষয়ে সিদ্ধান্তগুলোর সঙ্গে তিনি সরাসরি জড়িত ছিলেন এবং গুরুতর ব্যর্থতা ও প্রচলিত কার্যপদ্ধতি লঙ্ঘনের কারণে ওই সামরিক কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছিল।’ হামলায় নিহত তাদের সাত সহকর্মীর জন্য পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের মাধ্যমে সত্য ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

৫ দেশের ৭ ত্রাণকর্মী হত্যা: ইসরায়েলি নির্দেশদাতা বললেন—‘আমি অনুতপ্ত নই’

আপডেট সময় : ১১:৩৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬