ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিশ্ব অর্থনীতিতে বড় সংকটের আশঙ্কা, বাড়তে পারে নিত্যপণ্যের দাম

  • আপডেট সময় : ০৭:৪৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

যুদ্ধ, বাণিজ্য সংঘাত, জ্বালানি বাজারের অস্থিরতা ও চরম আবহাওয়ার কারণে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন ব্যাংক অব কানাডার গভর্নর টিফ ম্যাকলেম। তার আশঙ্কা, আগামী দিনে অর্থনৈতিক ধাক্কা আরও বড় ও ঘন ঘন আসতে পারে। এর প্রভাবে বাড়তে পারে মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়। একই সঙ্গে কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

টরন্টোতে ইকোনমিক ক্লাব অব কানাডার এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ম্যাকলেম এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে সংকটের ধরন দ্রুত বদলে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার বাণিজ্য বিরোধ, জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা, চরম আবহাওয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ অর্থনীতিতে নতুন নতুন ঝুঁকি তৈরি করছে।

তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে অর্থনীতিতে যেসব ধাক্কা আসবে, সেগুলো আরও বড় ও ঘন ঘন হতে পারে। একই সঙ্গে এসব পরিস্থিতির প্রভাব তাৎক্ষণিকভাবে মূল্যায়ন করাও কঠিন হয়ে উঠবে।

ম্যাকলেমের মতে, বৈশ্বিক সরবরাহব্যবস্থা বিঘ্নিত হলে একই সঙ্গে পণ্যের দাম বাড়তে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে। এতে একদিকে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে, অন্যদিকে ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাত এবং জ্বালানি সরবরাহের অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তেল ও গ্যাসের দাম বাড়লে শুধু জ্বালানি খাতেই নয়, পণ্য উৎপাদন, পরিবহন ও খাদ্য সরবরাহসহ প্রায় সব খাতেই ব্যয় বেড়ে যায়। শেষ পর্যন্ত এই বাড়তি ব্যয়ের চাপ বহন করতে হয় ভোক্তাদের।

তিনি জানান, অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বর্তমানে উৎপাদন ও পরিবহন ব্যয়ের বাড়তি চাপ নিজেরাই সামাল দেয়ার চেষ্টা করছে। তবে আগামী এক বছরে এসব বাড়তি ব্যয়ের আরও বড় অংশ পণ্যের দামের সঙ্গে যুক্ত হতে পারে। এতে মূল্যস্ফীতি আবারও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।

কানাডায় মূল্যস্ফীতি বর্তমানে ৩ শতাংশের কাছাকাছি থাকলেও অতীতের অভিজ্ঞতা থেকে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে বলে মনে করেন গভর্নর। ২০২২ সালে করোনা মহামারির পর অর্থনীতি পুনরায় চালু হওয়া এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশটিতে মূল্যস্ফীতি প্রায় ৮ শতাংশে পৌঁছেছিল। যা প্রায় চার দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়গুলোর একটি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে কয়েক দফায় নীতিসুদ বাড়ায় ব্যাংক অব কানাডা। এর ফলে ধীরে ধীরে মূল্যস্ফীতি কমে আসে।

ম্যাকলেম বলেন, ভবিষ্যতে অর্থনৈতিক ধাক্কা পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান দায়িত্ব। এ লক্ষ্যেই আগামী পাঁচ বছরের জন্য মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা ২০৩১ সাল পর্যন্ত কার্যকর থাকবে। মূল্যস্ফীতি ১ থেকে ৩ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যও অব্যাহত থাকবে।

তবে সুদের হার নির্ধারণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংককে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। কারণ, মূল্যস্ফীতি বাড়লে সুদের হার বাড়ানোর প্রয়োজন হতে পারে। এতে বাড়ি কেনার ঋণ, ব্যবসায় বিনিয়োগ এবং সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয়ের ওপর চাপ তৈরি হয়। অন্যদিকে, মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হলে মানুষের ক্রয়ক্ষমতা কমে যায় এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বাধাগ্রস্ত হয়।

ম্যাকলেমের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার বাণিজ্য সম্পর্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার আগামী দিনে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এসব পরিবর্তনের প্রভাব কতটা গভীর হবে, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন।

অবশ্য বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক অব কানাডার অঙ্গীকারে কোনো পরিবর্তন আসবে না বলে জানান তিনি।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বৈশ্বিক পরিস্থিতির এমন অনিশ্চয়তার মধ্যে কানাডার সাধারণ মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাড়িভাড়া, জ্বালানি ব্যয় ও ঋণের সুদের হার আগামী দিনগুলোতে বড় উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

বিশ্ব অর্থনীতিতে বড় সংকটের আশঙ্কা, বাড়তে পারে নিত্যপণ্যের দাম

আপডেট সময় : ০৭:৪৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬