ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সাড়ে ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

  • আপডেট সময় : ১১:০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। এ ছাড়া দেশজুড়ে চালানো এক সপ্তাহের বিশেষ অভিযানে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ১৪ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। খবর গালফ নিউজের।

শনিবার (১০ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে পরিচালিত যৌথ অভিযানের মাধ্যমে মোট ১৩ হাজার ৮৮৯ জনকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী।

এর মধ্যে ৬ হাজার ৭৮৫ জন আবাসন আইন লঙ্ঘনকারী, ৩ হাজার ৭১০ জন সীমান্ত সুরক্ষা আইন এবং ৩ হাজার ৩৯৪ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৩৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত অতিক্রমের সময় আটককৃতদের ৬৬ শতাংশ ইথিওপীয়, ৩৩ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় আরও ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, যথাযথ প্রক্রিয়া সম্পন্নের পর ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
এ ছাড়া সৌদির আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারীদের যাতায়াত, বাসস্থান বা কর্মসংস্থানের ব্যবস্থা করার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

সৌদি আরবে অবৈধ প্রবেশে সহায়তা করা, দেশের অভ্যন্তরে নথিপত্রহীন অনুপ্রবেশকারীদের পরিবহন করা, তাদের আশ্রয় দেওয়া বা অন্য কোনো ধরনের সহায়তা প্রদান করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই শাস্তির মধ্যে রয়েছে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

সাড়ে ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

আপডেট সময় : ১১:০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬