ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভিডিও বানিয়ে ৩ কোটি রুপির মামলার কবলে নোরা ফাতেহি

  • আপডেট সময় : ০৮:৩৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

ভিডিও বানিয়ে ৩ কোটি রুপির মামলার কবলে নোরা ফাতেহি

আইনি বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। তার বিরুদ্ধে তিন কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৯০ লাখ টাকা) দেওয়ানি মানহানি মামলা করা হয়েছে। মামলাটি করেছে ভারতীয় অ্যাভিয়েশন প্রতিষ্ঠান ডিউনস অ্যাভিয়েশন। অপরাধ―বিমানে বসে ওই বিমান নিয়ে ভিডিও তৈরি করে বিদ্রূপ ক্যাপশন দিয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

এ ঘটনায় চলতি বছরের এপ্রিলে মামলা করা হয়। নোরার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় বিমান সংস্থা দাবি করেছে, নোরার দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর বক্তব্যের কারণে সাধারণ গ্রাহকদের মধ্যে ভুল বার্তা ছড়িয়ে পড়েছে। প্রযুক্তিগত কোনো জ্ঞান বা সত্যতা যাচাই ছাড়াই তার এমন মন্তব্যের কারণে চাটার্ড বিমানের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমে গেছে এবং একাধিক ফ্লাইট বাতিল হয়েছে।

ডিউনস অ্যাভিয়েশন জানিয়েছে, নোরার সফরের জন্য বিমানটি যথেষ্ট উপযুক্ত ও স্ট্যান্ডার্ড ছিল। বিমানটি ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন দ্বারা অনুমোদিত, ওড়ানোর উপযোগী এবং আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে।

এছাড়া অ্যাভিয়েশন সংস্থাটি আবেদন জানিয়েছে, নোরার কারণে ক্ষতি হওয়ায় এখন ৩ কোটি রুপির আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট করা বিতর্কিত ভিডিও এবং সব মন্তব্য দ্রুত মুছে ফেলতে হবে। একই সঙ্গে এ ব্যাপারে সঠিক তথ্য জানিয়ে বিষয়টি স্পষ্টীকরণ বা বক্তব্য প্রদান করতে হবে।

তবে এ ঘটনায় এখনো বলিউডের আইটেম গার্ল বা তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

ভিডিও বানিয়ে ৩ কোটি রুপির মামলার কবলে নোরা ফাতেহি

আপডেট সময় : ০৮:৩৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬