ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি হতে পারে মিউচুয়াল ফান্ড আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগামী ৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাওয়া যাবে করছাড়, পাবেন না কারা দেশের বাজারে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে এডিবির ১০০ মিলিয়ন ডলারের ঋণ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার: বাণিজ্যমন্ত্রী গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে চাপে পোশাক শিল্প

বিআরটিসিতে ইন্টার্নশিপের সুযোগ, মাসিক ভাতা ১০ হাজার টাকা

  • আপডেট সময় : ১১:১১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ইন্টার্নশিপের সুযোগ দেয়া হচ্ছে। আর এই ইন্টার্নশিপের মেয়াদ ছয় মাস। আর এ কর্মসূচিতে দুজনকে ইন্টার্ন হিসেবে নেয়া হবে। নির্বাচিতরা প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন।

ইন্টার্নশিপের বিষয় 

পরিবহন ব্যবস্থাপনা, মেরামত প্রযুক্তি, সড়ক নিরাপত্তা ও পরিবেশবান্ধব গণপরিবহন পরিচালনা। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ অথবা পরীক্ষায় অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে অ্যাপিয়ার্ড প্রার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র দিতে হবে।

নির্দেশনা ও শর্ত

১. ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে।

২. একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।

৩. বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ইন্টার্নশিপ করার ক্ষেত্রে এ আবেদন প্রযোজ্য নয়।

৪. কোনো আবেদনকারী বর্তমানে অন্য কোনো কাজে নিয়োজিত থাকলে নিয়োগকারী প্রতিষ্ঠানের অনাপত্তি সনদ জমা দিতে হবে।

৫. ইন্টার্নশিপ চলাকালে ‘কর্মে নিয়োজিত’ মর্মে কোনো প্রত্যয়ন দেওয়া হবে না। সফলভাবে ইন্টার্নশিপ শেষ করলে সনদ দেয়া হবে।

আবেদন যেভাবে 

আগ্রহী প্রার্থীদের বিআরটিসির ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে হাতে পূরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র বিআরটিসির প্রধান কার্যালয়ে পরিচালক (প্রশাসন ও অপারেশন) বরাবর জমা দিতে হবে।

আবেদনের ঠিকানা: বিআরটিসি ভবন, ২১ রাজউক এভিনিউ, মতিঝিল, ঢাকা-১০০০।

আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৬ 

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

বিআরটিসিতে ইন্টার্নশিপের সুযোগ, মাসিক ভাতা ১০ হাজার টাকা

আপডেট সময় : ১১:১১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬