ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি হতে পারে মিউচুয়াল ফান্ড আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগামী ৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাওয়া যাবে করছাড়, পাবেন না কারা দেশের বাজারে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে এডিবির ১০০ মিলিয়ন ডলারের ঋণ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার: বাণিজ্যমন্ত্রী গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে চাপে পোশাক শিল্প

প্রথমবার ফোবানা সম্মেলন মাতাবেন জায়েদ খান

  • আপডেট সময় : ০৯:৪১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

প্রথমবার ফোবানা সম্মেলন মাতাবেন জায়েদ খান

প্রায় দুই বছর ধরে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে পারফর্ম করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। তবে এবারই প্রথমবারের যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যেরে অরল্যান্ডোতে অনুষ্ঠিত হতে যাওয়া ৪০তম ফোবানা সম্মেলনের মঞ্চ মাতাতে যাচ্ছেন তিনি। এ তথ্য অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন।

শুক্রবার, শনিবার ও রোববার (৪, ৫ ও ৬ সেপ্টেম্বর) অরল্যান্ডোতে আমেরিকার অন্যতম বৃহৎ এই বাংলাদেশি সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আর এবারও প্রতিবছরের মতো তিন দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা ও অনুষ্ঠান থাকবে। এবারের ফোবানো সম্মেলনে ঢাকার কয়েজন জনপ্রিয় শিল্পীও অংশ নেবেন। তাদের সঙ্গেই মঞ্চে পারফর্ম করবেন জায়েদ খান।

এ আয়োজনে প্রথমবারের মতো অংশ নেয়ার সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত জায়েদ খান। এ ব্যাপারে তিনি বলেন, গত দু’বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে স্টেজে পারফর্ম করছি। তবে ফোবানা সম্মেলনে এবারই প্রথমবার অংশ নিতে যাচ্ছি। এই ভালো লাগা হয়তো ভাষায় বোঝাতে পারব না। ভিন দেশে আমার বাংলাদেশের মানুষকে বাঙালি সংস্কৃতির সঙ্গে একটি সুন্দর পরিবেশনা দেয়ার চেষ্টা থাকবে আমার।

এদিকে, সম্মেলনকে কেন্দ্র করে এরইমধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে প্রবাসী বাংলাদেশিদের মনে। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি এতে শিল্পীদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও বর্ণিল করে তুলবে বলে মনে করছেন আয়োজকরা।

উল্লেখ্য, উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশির অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন হিসেবে প্রতিবছর ফোবানা সম্মেলনে বাংলাদেশি শিল্পী, সংস্কৃতিকর্মী ও প্রবাসীদের নিয়ে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনে মিলনমেলার আয়োজন করা হয়। এবারের ৪০তম আসরেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রত্যাশ্যা সবার।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

প্রথমবার ফোবানা সম্মেলন মাতাবেন জায়েদ খান

আপডেট সময় : ০৯:৪১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬