ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ ও বাণিজ্যঝুঁকিতে বিশ্ব অর্থনীতি, এআই খাতে সম্ভাবনা: আইএমএফ ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স রপ্তানি বাজার বাড়াতে ২০টি দেশ চিহ্নিত করেছে সরকার ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংকের অর্থায়নে ১,৩০০ কোটি টাকার প্রকল্প নভেম্বর পর্যন্ত কাতার এনার্জির এলএনজি পাচ্ছে না বাংলাদেশ আজকের বিনিময় হার টানা দুই দিন কমল সোনার দাম, আজ ভরিতে ২২১৬ টাকা তেলের দাম প্রায় ১০৭ ডলার, যুক্তরাষ্ট্রের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার ১০ বছরে ৮৫০ কোটি ডলার বিনিয়োগ করবে ম্যাকডোনাল্ডস, বদলাবে মেনু ও সেবা

নাট্যকার সংঘের নতুন কমিটি, সভাপতি শিহাব শাহীন

  • আপডেট সময় : ১০:১৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ঢাকায় অনুষ্ঠিত হয়েছে টেলিভিশন নাট্যকার সংঘের দ্বি-বার্ষিক সাধারণ সভা। সভায় ২০২৬–২০২৮ মেয়াদের জন্য সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নাট্যকার ও নির্মাতা শিহাব শাহীন। সাধারণ সম্পাদক হয়েছেন নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন।

শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় টেলিভিশন নাট্যকার সংঘের দ্বি-বার্ষিক সাধারণ সভা। সভায় আগামী দুই বছরের জন্য নতুন কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য, নাট্যকার ও নির্মাতা অরণ্য আনোয়ার।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাট্যকার জাকির হোসেন উজ্জ্বল, লিটু সাখাওয়াত ও মাসুম শাহরিয়ার। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মনসুর রহমান চঞ্চল, এলিনা শাম্মী ও বিদ্যুৎ রায়।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রভাত আহমেদ, অর্থ সম্পাদক পাপ্পু রাজ, অফিস সম্পাদক দয়াল সাহা, অনুষ্ঠান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক সায়েম খান, প্রচার সম্পাদক ফরিদুল ইসলাম রুবেল, আইন ও কল্যাণ সম্পাদক আফরিন জেসিকা এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হিসেবে মারুফ হোসেন সজিব দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নতুন কমিটিতে রয়েছেন লিপি মনোয়ার, আহমেদ তাওকীর, শেখ হান্নান ও অর্ক মোস্তফা।

কমিটি ঘোষণা শেষে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যরা।

সাধারণ সভায় বক্তারা বলেন, নাটক কেবল বিনোদনের মাধ্যম নয়; সমাজ, সংস্কৃতি ও মানুষের জীবনবোধ তুলে ধরার ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের নাট্যকারদের সৃজনশীলতা, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তারা।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, ২০২৬-২০২৮ মেয়াদে টেলিভিশন নাট্যকার সংঘকে আরও সুসংগঠিত, কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন তারা। একই সঙ্গে নাট্যকারদের পেশাগত অধিকার ও কল্যাণে সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

যুদ্ধ ও বাণিজ্যঝুঁকিতে বিশ্ব অর্থনীতি, এআই খাতে সম্ভাবনা: আইএমএফ

নাট্যকার সংঘের নতুন কমিটি, সভাপতি শিহাব শাহীন

আপডেট সময় : ১০:১৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬