ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি হতে পারে মিউচুয়াল ফান্ড আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগামী ৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাওয়া যাবে করছাড়, পাবেন না কারা দেশের বাজারে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে এডিবির ১০০ মিলিয়ন ডলারের ঋণ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার: বাণিজ্যমন্ত্রী গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে চাপে পোশাক শিল্প

নাটোরে শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির চাপায় অটোচালকের মৃত্যু 

  • আপডেট সময় : ১০:৫৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নাটোরের লালপুর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির চাপায় শাহজাহান (৩৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের আট্রিকা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাহজাহান রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গৌরাঙ্গাপুর গ্রামের সাজদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান আলী লালপুর থেকে যাত্রী নিয়ে বাঘা উপজেলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ বৃষ্টি আসলে আট্রিকা এলাকার কালামের আম বাগানের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রীসহ অটোগাড়িতে তিনি পর্দা লাগাচ্ছিলেন। এ সময় বাঘা অভিমুখে একটি শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িসহ চালক সবুজকে (২৪) হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

নাটোরে শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির চাপায় অটোচালকের মৃত্যু 

আপডেট সময় : ১০:৫৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬