ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি হতে পারে মিউচুয়াল ফান্ড আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগামী ৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাওয়া যাবে করছাড়, পাবেন না কারা দেশের বাজারে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে এডিবির ১০০ মিলিয়ন ডলারের ঋণ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার: বাণিজ্যমন্ত্রী গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে চাপে পোশাক শিল্প

দিল্লিতে হাইকোর্ট ও বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে বোমা হামলার হুমকি

  • আপডেট সময় : ১১:৪৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ভারতের স্বাধীনতা দিবসের এক দিন আগে রাজধানী দিল্লিতে একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দিল্লি হাইকোর্ট, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে হামলার হুমকি দিয়ে এই ই-মেইল পাঠানো হয়।

এতে আগামীকাল শনিবার (১৫ আগস্ট) দিল্লি হাইকোর্ট ও পরে জেলা আদালতগুলোতে বিস্ফোরণ ঘটানোর কথা বলা হয়েছে। হামলার হুমকির পর আতঙ্ক ও উদ্বেগের মধ্যে সংশ্লিষ্ট স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করে তল্লাশি চালানো হচ্ছে।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ‘Blast Delhi High Court @2:11 PM’ শিরোনামে পাঠানো ওই হুমকির ই-মেইলে দিল্লি শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনার কথা বলা হয়েছে। ই-মেইলটি খালিস্তানের নামে পাঠানো হয়েছে।

ই-মেইলে দাবি করা হয়েছে, দিল্লিকে খালিস্তানে পরিণত করা হবে। ই-মেইলে বলা হয়, শনিবার দুপুর ২টা ১১ মিনিটে দিল্লি হাইকোর্টে একটি বোমা বিস্ফোরণ ঘটানো হবে। এর এক ঘণ্টা পর জেলা আদালতগুলোতেও বিস্ফোরণ ঘটানো হবে।

ই-মেইলে বলা হয়েছে, দিল্লির আদালতগুলোতে চলমান বিভিন্ন মামলার প্রতিবাদে এসব বিস্ফোরণ ঘটানো হবে। এতে লেখা হয়েছে, ‘দিল্লির আদালতগুলোতে শুধু শিখদের বিরুদ্ধেই মামলা চলে।’

স্বাধীন শিখ রাষ্ট্র খালিস্তান প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনকারী স্বাধীনতকামী গোষ্ঠীর সদস্যরা ইতোমধ্যেই দিল্লিতে পৌঁছেছে বলেও ই-মেইলে দাবি করা হয়েছে।

এ ছাড়া আরও ছয়টি স্থানেও হামলার হুমকি দেয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে জামনগর হাউস, ঝান্ডেওয়ালান ভবন, সাকেত অফিস, জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের (আইজিআই) টার্মিনাল-৩ এবং দিল্লি ক্যান্টনমেন্টের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের (এসডিএম) কার্যালয়।

দিল্লি মেট্রো এবং আম্বালাগামী ট্রেনেও হামলার হুমকি দেয়া হয়েছে। হুমকি পাওয়া সব স্থানে দমকলের গাড়ি পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

দিল্লিতে হাইকোর্ট ও বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে বোমা হামলার হুমকি

আপডেট সময় : ১১:৪৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬