ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার ১০ বছরে ৮৫০ কোটি ডলার বিনিয়োগ করবে ম্যাকডোনাল্ডস, বদলাবে মেনু ও সেবা কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন চীনের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: মার্কিন রাষ্ট্রদূত আর্থিক অনিয়মের সন্দেহে রাকুল প্রীতদের প্রতিষ্ঠানে আয়কর দপ্তরের তল্লাশি যাঁর সঞ্চয় সবচেয়ে কম, তাঁর কাছ থেকেই নেবে অতিরিক্ত রাজস্ব দুই দিনের মধ্যে আবার কমল সোনার দাম, ভরিতে ২১৫৮ টাকা বাণিজ্য জোট আরসিইপির সদস্য হতে চায় বাংলাদেশ, লাভ কী? আবার বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি প্রায় ১০৬ ডলার ভরিতে ২১৫৮ টাকা কমল স্বর্ণের দাম

দক্ষিণ কোরীয় অভিনেতা লি ইয়ং-জু মারা গেছেন

  • আপডেট সময় : ১১:২০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

‘প্রিন্সেস আওয়ার্স’ এবং ‘ব্লু টাওয়ার’ নাটকে অভিনয়ের জন্য পরিচিত দক্ষিণ কোরীয় অভিনেতা লি ইয়ং-জু  আর নেই। মাত্র ৪৪ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। দ্য মিডিয়া টাইমস থেকে জানা যায়, লি শনিবার (২৯ আগস্ট)  হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। অভিনেতার একজন ঘনিষ্ঠ বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর খবরটি জানান।  

অভিনেতার মৃত্যুর সংবাদ প্রকাশের পর তার ভক্তরা শোক প্রকাশ করছেন। লি ইয়ং-জুর মৃত্যুর সংবাদ জানিয়ে তার বন্ধু বলেন, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের বন্ধু লি ইয়ং-জু হঠাৎ মারা গেছেন। এই খবরটি বিশ্বাস করা কঠিন।

দক্ষিণ কোরিয়ায় লি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন সিটকম সিরিজ ‘ব্লু টাওয়ার’-এ। সিরিজটিতে তিনি নবীন সৈনিকের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন। অন্যদিকে, আন্তর্জাতিক কে-ড্রামা ভক্তদের কাছে লি ২০০৬ সালে এমবিসি-র রোমান্টিক ড্রামা ‘প্রিন্সেস আওয়ার্স’-এ অভিনয়ের জন্যও পরিচিতি পেয়েছিলেন। সিরিজটিতে তাকে দেখা যায় ইয়ুন উন-হে, জু জি-হুন, কিম জং-হুন এবং সং জি-হিয়োর সঙ্গে।

লি এই সিরিজটিতে জাং কিয়ং চরিত্রে অভিনয় করেছিলে, যিনি ছিলেন যুবরাজ লি শিনের হাই স্কুলের বন্ধু। যদিও নাটকটিতে তার চরিত্রটি কেন্দ্রীয় ছিল না, তবুও ‘প্রিন্সেস আওয়ার্স’ একটি বহুল জনপ্রিয় কোরিয়ান ধারাবাহিকে পরিণত হয়।  

অভিনয়ে আসার আগে লি একজন ফ্যাশন মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ২০০৪ সালের চলচ্চিত্র ‘ডোমা আন জুং-গিউন’-এর মাধ্যমে তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন এবং পরবর্তীতে ‘হ্যালো, ফ্রান্সেসকা’ ও ‘রুড মিস ইয়ং-এ’-সহ বিভিন্ন টেলিভিশন প্রযোজনা এবং ২০২২ সালের ড্রামা ‘নিউ রিক্রুট’-এ অভিনয় করেন। 

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

দক্ষিণ কোরীয় অভিনেতা লি ইয়ং-জু মারা গেছেন

আপডেট সময় : ১১:২০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬