ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি প্রতিষ্ঠানটি সার্ভিস ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, লভ্যাংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, টি/এ, চিকিৎসা ভাতা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
- প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
- পদের নাম: সার্ভিস ইঞ্জিনিয়ার
- বিভাগ: এসি, ভিআরএফ ও এইচভিএসি
- পদসংখ্যা: ০২টি
- শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
- অন্যান্য যোগ্যতা: হিটিং, ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিং-এর উন্নত নীতিসমূহ সম্পর্কে ধারণা।
- অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর
- চাকরির ধরন: ফুলটাইম
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
- বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর
- কর্মস্থল: যেকোনো জায়গায়
- বেতন: আলোচনা সাপেক্ষে
- অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, লভ্যাংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, টি/এ, চিকিৎসা ভাতা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৬ সেপ্টেম্বর ২০২৬


























