ঢাকা ১১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এবার বড় পর্দায় দেখা যাবে ‘মির্জাপুর’

  • আপডেট সময় : ১১:১৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ওটিটি সিরিজ থেকে এবার বড় পর্দায় ‘মির্জাপুর’। মুক্তির আগেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর জানা গেল নতুন তথ্য সিনেমাটির দৈর্ঘ্য নিয়ে। পুরো সিনেমাটি দেখতে দর্শকদের লাগবে প্রায় সাড়ে তিন ঘণ্টার কাছাকাছি। এক্সেল এন্টারটেইনমেন্টের প্রযোজনায় তৈরি ‘মির্জাপুর: দ্য মুভি’ আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি প্রযোজনা করেছেন ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি।

সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর তথ্য অনুযায়ী, ‘মির্জাপুর: দ্য মুভি’-এর দৈর্ঘ্য সিনেমাটির ৩ ঘণ্টা ১৭ মিনিট ১৯ সেকেন্ড। ‘মির্জাপুর’ সিরিজে সংলাপ, সহিংসতা ও রক্তাক্ত দৃশ্যের উপস্থিতি বরাবরই আলোচনায় থাকে। তাই বড় পর্দার সংস্করণটিও ‘এ’ সার্টিফিকেট পাওয়াটা বিষয়টা নিয়ে অনেকেই বলেছিলেন আর হয়েছেও তাই। অর্থাৎ প্রাপ্তবয়স্ক দর্শকরাই সিনেমাটি দেখতে পারবেন।

সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় সিনেমায় দীর্ঘ রানটাইমের সিনেমা, বিশেষ করে বড় বাজেটের অ্যাকশন ও সহিংসধর্মী সিনেমার সংখ্যা বেড়েছে। সেই তালিকায় এবার যুক্ত হলো ‘মির্জাপুর: দ্য মুভি’। ২০২৩ সালে ‘অ্যানিম্যাল’ সিনেমার দৈর্ঘ্য ছিল ৩ ঘণ্টা ২৩ মিনিট। এরপর ২০২৫ সালের ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছিল ৩ ঘণ্টা ২৪ মিনিটের। একই বছরে ‘ধুরন্ধর’ সিনেমার দৈর্ঘ্য ছিল ৩ ঘণ্টা ৩৪ মিনিট। 

অন্যদিকে, বড় পর্দার ‘মির্জাপুর’ সিরিজের পরিচিত একাধিক চরিত্র দেখা যাবে। অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, দিব্যেন্দু, জিতেন্দ্র কুমার, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রসিকা দুগাল, মোহিত মালিক, শিবা চাড্ডা, রাজেশ তাইলাং, শ্রিয়া পিলগাঁওকর, হর্ষিতা শেখর গৌর, শ্বেতা ত্রিপাঠী, সোনাল সি চৌহান, অনঙ্গশা বিশ্বাস, শাজি চৌধুরী, সুশান্ত সিংসহ আরও অনেকে। তবে সিনেমাটিকে ঘিরে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে রবি কিষাণকে নিয়ে। 

সূত্র: বলিউড হাঙ্গামা  

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

এবার বড় পর্দায় দেখা যাবে ‘মির্জাপুর’

আপডেট সময় : ১১:১৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬