ঢাকা ১১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইরানকে একঘরে করতে ট্রাম্পের পরিকল্পনায় বড় বাধা চীন-রাশিয়া

  • আপডেট সময় : ১১:০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

ইরানকে অর্থনৈতিকভাবে একঘরে করতে বড় ধরনের চাপ তৈরির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেন করা দেশগুলোকেও কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন তিনি।

তবে বিশ্লেষকদের মতে, ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার চীন ও রাশিয়াকে এই চাপের মধ্যে আনা ট্রাম্পের জন্য সহজ হবে না। বিশেষ করে চীনের সঙ্গে ইরানের বড় পরিসরের তেলবাণিজ্য এবং রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক ওয়াশিংটনের পরিকল্পনাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। আর তাই ইরানের গুরুত্বপূর্ণ দুই বাণিজ্যিক অংশীদার চীন ও রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করে ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হতে পারে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, রাশিয়া আগে থেকেই যুক্তরাষ্ট্রের ব্যাপক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে এবং দেশটি অনেকাংশেই মার্কিন নেতৃত্বাধীন অর্থনৈতিক ব্যবস্থার বাইরে কাজ করে। অন্যদিকে চীন নিজেদের অর্থনৈতিক স্বার্থে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করতে এর আগেও প্রস্তুতির প্রমাণ দিয়েছে।

কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভ আল জাজিরাকে বলেন, ট্রাম্পের পক্ষে কার্যকরভাবে এই চাপের প্রচার চালানো ‘খুবই কঠিন’ হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য— যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্সের কথা উল্লেখ করে তিনি বলেন, সাধারণত এ ধরনের সমন্বিত নিষেধাজ্ঞা বহুপক্ষীয় সমঝোতার মাধ্যমে কার্যকর করা হয়। কিন্তু ট্রাম্প একতরফাভাবে সেই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করার চেষ্টা করছেন।

‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’

গত মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে তার অভিযান হবে ‘কোনও দেশের বিরুদ্ধে নেয়া সবচেয়ে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ’। এসময় ইরানকে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সহায়তা করা দেশগুলোকেও ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এমনকি তেল পাচার, অর্থ স্থানান্তর, নগদ অর্থ লেনদেন, মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান, জাহাজ নিবন্ধন এবং বিভিন্ন ভুয়া কোম্পানির মাধ্যমে ইরানের সঙ্গে বাণিজ্যের মতো কর্মকাণ্ডের কথা উল্লেখ করে সেগুলো থেকে বিরত থাকতেও কঠোর বার্তা দেন ট্রাম্প। তিনি বলেন, এসব কর্মকাণ্ড এখনই বন্ধ করতে হবে।

এর আগে একই দিনে ইরানের গুরুত্বপূর্ণ আমদানি ও বাণিজ্যিক বাজারে প্রবেশের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নির্ভরতার জায়গা হয়ে থাকা সংযুক্ত আরব আমিরাত তেহরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য বন্ধের ঘোষণা দেয়। দেশটির অভিযোগ, ইরানের সামরিক বাহিনী তাদের ভূখণ্ড লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

ব্র্যান্ডাইস ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্যবিষয়ক অর্থনীতির অধ্যাপক নাদের হাবিবি মনে করেন, সংযুক্ত আরব আমিরাতকে এই বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে যুক্তরাষ্ট্র ‘জোরালোভাবে উৎসাহিত বা প্রভাবিত’ করেছে। ইরানের অন্য বাণিজ্যিক অংশীদারদের, বিশেষ করে সবচেয়ে বড় অংশীদার চীনের ওপরও যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করতে পারে বলে তিনি মনে করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

ইরানকে একঘরে করতে ট্রাম্পের পরিকল্পনায় বড় বাধা চীন-রাশিয়া

আপডেট সময় : ১১:০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬