ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আয়ারল্যান্ডে ৪৪০ একর জমিসহ ঐতিহাসিক দুর্গ কিনলেন জাকারবার্গ

  • আপডেট সময় : ১০:১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মেটার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ আয়ারল্যান্ডের কাউন্টি ওয়াটারফোর্ডে অবস্থিত ঐতিহাসিক স্ট্র্যানক্যালি দুর্গ এবং এর সঙ্গে থাকা প্রায় ৪৪০ একর জমি কিনেছেন। কয়েক সপ্তাহ আগে গোপনীয় এক চুক্তির মাধ্যমে এ সম্পত্তি কেনাবেচা সম্পন্ন হয়েছে।

দ্য আইরিশ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ হাজার বর্গফুটের গথিক ধাঁচের এ দুর্গটির সম্ভাব্য মূল্য ২ থেকে ৩ কোটি ইউরোর মধ্যে হতে পারে। তবে চুক্তির আনুষ্ঠানিক মূল্য প্রকাশ করা হয়নি।

ব্ল্যাকওয়াটার নদীর তীরে অবস্থিত স্ট্র্যানক্যালি দুর্গটি দক্ষিণ আয়ারল্যান্ডের ইওগাল শহর থেকে প্রায় ৩০ মিনিটের পথ। প্রায় দুই দশক ধরে এর সংস্কারকাজ চলেছে। ১৮৩০ সালের দিকে টোরি দলের সংসদ সদস্য জন কেইলির জন্য দুর্গটি নির্মাণ করা হয়েছিল। এর নকশা করেছিলেন স্থপতি জেমস পেইন ও জর্জ রিচার্ড পেইন।

জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান এ সম্পত্তি কিনেছেন মাইকেল ও জিয়ানকার্লা অ্যালেন বাকলির কাছ থেকে। গত ২৫ বছর ধরে এ দম্পতি দুর্গটির মালিক ছিলেন। তারা জানিয়েছেন, নতুন মালিক দুর্গ ও আশপাশের জমিতে আরও বিনিয়োগের পরিকল্পনা করেছেন।

ধারণা করা হচ্ছে, জাকারবার্গ পরিবার স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রেই বসবাস করবে। তবে আয়ারল্যান্ড সফরের সময় তারা স্ট্র্যানক্যালি দুর্গটিকে অবকাশযাপনের ঠিকানা হিসেবে ব্যবহার করবেন।

আয়ারল্যান্ডের সঙ্গে জাকারবার্গের সম্পর্ক নতুন নয়। ২০০৯ সাল থেকে ডাবলিনে মেটার ইউরোপীয় সদর দপ্তর রয়েছে, যেখানে প্রায় ১ হাজার ৫০০ কর্মী কাজ করেন। গত বছরও দেশটিতে আরেকটি ঐতিহাসিক এস্টেট কেনার চেষ্টা করেছিলেন তিনি, যদিও সেটি সফল হয়নি।

প্রায় ১৯০ বিলিয়ন ডলারের সম্পদের মালিক জাকারবার্গ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের হাওয়াই, লেক টাহো এবং মায়ামির ইন্ডিয়ান ক্রিক দ্বীপে বিলাসবহুল একাধিক সম্পত্তির মালিক। সর্বশেষ আয়ারল্যান্ডে এ দুর্গ কেনার মধ্য দিয়ে তাঁর বৈশ্বিক সম্পত্তির তালিকায় আরও একটি ঐতিহাসিক স্থাপনা যুক্ত হলো।

সূত্র: দ্য গার্ডিয়ান

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

আইওএস ২৭ নামানোর পর বিপাকে আইফোন ব্যবহারকারীরা

আয়ারল্যান্ডে ৪৪০ একর জমিসহ ঐতিহাসিক দুর্গ কিনলেন জাকারবার্গ

আপডেট সময় : ১০:১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬