ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হরমুজের ভেতরে তেল বোঝাই শুরু করেছে সৌদি আরব

  • আপডেট সময় : ১০:২২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

সৌদি আরামকো গত সপ্তাহে হরমুজ প্রণালির ভেতর থেকে তেল বোঝাই করার কাজ আবার শুরু করেছে এবং এখন তেল বোঝাইয়ের জন্য আরও অনেক ট্যাংকার অপেক্ষায় রয়েছে। জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য ও বাণিজ্য উৎসগুলো এ তথ্য জানিয়েছে।

গত সোমবার সৌদির এই জ্বালানি প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলে জাহাজ থেকে জাহাজে হস্তান্তরের মাধ্যমে তেল বোঝাই করার জন্য এশীয় পরিশোধনাগারগুলোর কাছে ‘আরব মিডিয়াম’ এবং ‘আরব হেভি’ অপরিশোধিত তেলের চালানের প্রস্তাব দিয়েছে।

গত মাসে হরমুজ প্রণালিতে আরামকোর ট্যাংকার বহরে হামলা চালানোর পর কোম্পানিটি কয়েক সপ্তাহের জন্য তাদের বিক্রি বন্ধ রেখেছিল।

বিশ্লেষকদের মতে, সৌদির রপ্তানি আবার চালু হওয়ার ফলে অপেক্ষাকৃত ভারী অপরিশোধিত তেলের ঘাটতি কমতে পারে। এ ধরনের অপরিশোধিত তেল থেকে তুলনামূলক বেশি অবশিষ্টাংশ জ্বালানি পাওয়া যায়, যা জাহাজে ব্যবহারের পাশাপাশি প্রক্রিয়াজাত করে পেট্রল ও ডিজেলের মতো পণ্য তৈরিতে ব্যবহার করা সম্ভব।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, তিনটি অতিবৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজ—মালয়েশিয়া প্রসপারিটি, আলজেরিয়া প্রসপারিটি এবং সিঙ্গাপুর প্রসপারিটি—১২ থেকে ১৬ আগস্টের মধ্যে জুয়াইমাহ ও রাস তানুরা টার্মিনাল থেকে প্রতিটি ২০ লাখ ব্যারেল করে অপরিশোধিত তেল বোঝাই করেছে।

তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সৌদি আরামকো। ট্যাংকারগুলোর মালিক প্রতিষ্ঠান সিনোকোরও রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

আইওএস ২৭ নামানোর পর বিপাকে আইফোন ব্যবহারকারীরা

হরমুজের ভেতরে তেল বোঝাই শুরু করেছে সৌদি আরব

আপডেট সময় : ১০:২২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬