সিরাজগঞ্জের বহুতীতে ট্রাক-সিএনজি অটোরিকশা সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে একজন। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে নলকা-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের বহুতি এলকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের সিএনজি অটোরিকশা চালক আশিক ও যাত্রী ভদ্রঘাট ইউনিয়নের ঠাকুর হাওয়ালদার।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোরে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ভদ্রঘাট থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে নলকা-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের বহুতি এলকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা চালক ও একজন যাত্রী নিহত হয়। আহত হয় একজন। পরে এলাকাবাসী ও পুলিশ এসে আহত একজনকে হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

























