ঢাকা ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার ১০ বছরে ৮৫০ কোটি ডলার বিনিয়োগ করবে ম্যাকডোনাল্ডস, বদলাবে মেনু ও সেবা কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন চীনের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: মার্কিন রাষ্ট্রদূত আর্থিক অনিয়মের সন্দেহে রাকুল প্রীতদের প্রতিষ্ঠানে আয়কর দপ্তরের তল্লাশি যাঁর সঞ্চয় সবচেয়ে কম, তাঁর কাছ থেকেই নেবে অতিরিক্ত রাজস্ব দুই দিনের মধ্যে আবার কমল সোনার দাম, ভরিতে ২১৫৮ টাকা বাণিজ্য জোট আরসিইপির সদস্য হতে চায় বাংলাদেশ, লাভ কী? আবার বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি প্রায় ১০৬ ডলার ভরিতে ২১৫৮ টাকা কমল স্বর্ণের দাম

মারা গেলেন চলচ্চিত্র নির্মাতা কুকু কোহলি

  • আপডেট সময় : ০৯:১৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মারা গেলেন চলচ্চিত্র নির্মাতা কুকু কোহলি

‘ফুল অউর কাঁটে’ সিনেমার মাধ্যমে বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেতা অজয় দেবগণ। একই সিনেমা পরিচালনার মাধ্যমে পরিচিতি লাভ করেন নির্মাতা কুকু কোহলি। বিশিষ্ট সেই নির্মাতা কোহলি মঙ্গলবার (২৫ আগস্ট) মারা গেছেন। মৃত্যুকালে ৭৭ বছর বয়স হয়েছিল তার।

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কোহলির। এ তথ্য নিশ্চিত করেছেন তার বন্ধু ও নির্মাতা অশোক পণ্ডিত।

এ নির্মাতা এক সাক্ষাৎকারে বলেন, ঠিক কীভাবে প্রতিক্রিয়া জানাব, তা বুঝতে পারছি না। কেননা, আমি কোহলির খুব ঘনিষ্ঠ ছিলাম। তিনি হৃদরোগে মারা যাবেন, তা কখনো ভাবতেও পারিনি। সম্পূর্ণ সুস্থ ছিলেন। খাদ্যাভ্যাসের ব্যাপারেও সচেতন ছিলেন এবং শারীরিকভাবে যথেষ্ট ফিট ছিলেন। সবসময় হাসিখুশি ও ইতিবাচক শক্তিতে ভরপুর থাকতেন। তাকে কখনো বিষণ্ন দেখিনি। যেন কষ্ট পাওয়া তার অভিধানেই ছিল না।

কোহলির সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের ব্যাপারেও জানিয়েছেন তিনি। ‘ফুল অউর কাঁটে’ সিনেমার মাধ্যমে অজয় দেবগনকে ইন্ডাস্ট্রিতে নিয়ে আসেন কোহলি। ক্যারিয়ারে একজন সফল ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ সময় রাজ কাপুরের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। তার সঙ্গে আমার পেশাগত সম্পর্কও ভালো ছিল।

কোহলির মৃত্যুতে আমি নিজে মানসিকভাবে একদম ভেঙে পড়েছি। সত্যি বলতে, আজ আমি একজন খুব কাছের বন্ধুকে হারালাম।

এ নির্মাতার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘সুহাগ’ (১৯৯৪), ‘হকীকত’ (১৯৯৫), ‘আনাড়ি নং ১’ (১৯৯৯), ‘জুলমি (১৯৯৯)’ এবং ‘ইয়ে দিল আশিকানা’ (২০০২)।  আর তার পরিচালিত সবশে সিনেমা ছিল ‘ওহ তেরা নাম থা ’ (২০২৪)।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

মারা গেলেন চলচ্চিত্র নির্মাতা কুকু কোহলি

আপডেট সময় : ০৯:১৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬