ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পরিচালকের বিরুদ্ধে ৯ কোটি রুপির মানহানি মামলা করলেন অভিনেত্রী

  • আপডেট সময় : ১১:৫৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

‘আসমানি’ সিনেমার কপিরাইট বিতর্ক এবার গড়াল আদালতে। চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী সায়নী গুপ্ত এবার পরিচালক বিনীতা নেগির বিরুদ্ধে ৯ কোটি রুপির মানহানি মামলা করেছেন। মুম্বাইয়ের সিটি সিভিল কোর্টে দায়ের করা এই মামলায় মেটা, রেডিট ও ডেকান ক্রনিকল হোল্ডিংস লিমিটেডকেও অভিযুক্ত করা হয়েছে।

বিতর্কের সূত্রপাত বিনীতা নেগির করা কপিরাইট লঙ্ঘনের অভিযোগ কেন্দ্র করে। নেগির দাবি, সায়নী গুপ্তের পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘আসমানি’র সঙ্গে তার অসম্পূর্ণ প্রামাণ্যচিত্র ‘প্রভা’র মিল রয়েছে। দুই কাজেই একজন বয়স্ক নারী ও একটি পুরোনো গাড়ির উপস্থিতি রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন সায়নী। আদালতে দেয়া আবেদনে তার দাবি, নেগির অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর। সায়নীর জানান, কপিরাইট আইন কোনো সাধারণ ধারণা বা ভাবনাকে সুরক্ষা দেয় না সুরক্ষা দেয় সৃষ্টিশীল কাজের মৌলিক প্রকাশ ভঙ্গিকে।

সায়নীর আবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে নেগি স্ক্রিনরাইটার্স অ্যাসোসিয়েশনের কাছে অভিযোগ করেন। বিষয়টি সেখানে চলমান থাকা অবস্থায় নেগি হোয়াটসঅ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্র অঙ্গনের সদস্যদের কাছে সমর্থন চেয়ে একটি ‘সমর্থনের বিবৃতি’ ছড়িয়ে দেন। সায়নীর দাবি, ওই প্রচারে ২৫০টিরও বেশি স্বাক্ষর ছিল।

এই বিতর্কের কারণে তার পেশাগত ক্ষতিও হয়েছে বলে মামলায় দাবি করেছেন সায়নী। এমনকি ‘আসমানি’কে নিউজিল্যান্ডের একটি চলচ্চিত্র উৎসব থেকেও প্রত্যাহার করা হয়েছে বলে অভিযোগ তার। সায়নী আদালতের কাছে ৯ কোটি রুপি ক্ষতিপূরণ, মানহানিকর কনটেন্ট সরানো, প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা ও অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

সূত্র: বলিউড হাঙ্গামা 

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

পরিচালকের বিরুদ্ধে ৯ কোটি রুপির মানহানি মামলা করলেন অভিনেত্রী

আপডেট সময় : ১১:৫৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬