ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দিল্লি বিমানবন্দরের ভেতরে ঢুকল পানি, একের পর এক ফ্লাইট বাতিল

  • আপডেট সময় : ০৬:৪৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে ভারী বৃষ্টির পর জলাবদ্ধতা তৈরি হয়েছে। এ কারণে বিমানবন্দরের কার্যক্রমও ব্যাহত হয়েছে। একটি ভিডিওতে বিমানবন্দরের প্রবেশপথে পানি জমে থাকতে দেখা গেছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ভারী বৃষ্টির কারণে দিল্লিগামী পাঁচটি ফ্লাইট জয়পুরে, চারটি লখনউতে এবং একটি করে ফ্লাইট আহমেদাবাদ ও চণ্ডীগড়ে ঘুরিয়ে দেয়া হয়েছে।

মানসি নামের এক যাত্রী দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আমি এমন কিছু আগে কখনও দেখিনি; এখানে এত পানি। আমি প্রায় আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। পানির স্তর কিছুটা কমার অপেক্ষা করছি, যাতে আগমন গেটের দিকে যেতে পারি।’

ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, যাত্রীরা প্যান্ট গুটিয়ে জমে থাকা পানির মধ্য দিয়ে লাগেজের ট্রলি ঠেলে প্রবেশপথের দিকে যাচ্ছেন। অন্য এক যাত্রী বলেন, ‘প্রায় দুই বছর আগে একবার এমন হয়েছিল, আর এবার আবারও দেখছি। এ বছর বৃষ্টি একটু বেশি।’

ভারতের আবহাওয়া অধিদপ্তরের তিন ঘণ্টা পরপর প্রকাশিত বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী, সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পালামে ৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত নাজাফগড়ে ০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর দিল্লির জন্য হলুদ সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, বৃষ্টির কারণে নিচু এলাকা ও আন্ডারপাসে জলাবদ্ধতা তৈরি হতে পারে। শহরের কিছু এলাকায় যান চলাচল ব্যাহত এবং গণপরিবহনে দেরিও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর যাত্রীদের বের হওয়ার আগে যান চলাচলের সর্বশেষ পরিস্থিতি জেনে নেয়ার পরামর্শ দিয়েছে। বজ্রঝড়ের সময় বিদ্যুতের খুঁটি, বিদ্যুতের লাইন ও তারের আশপাশ এড়িয়ে চলতেও বলেছে কর্তৃপক্ষ।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

দিল্লি বিমানবন্দরের ভেতরে ঢুকল পানি, একের পর এক ফ্লাইট বাতিল

আপডেট সময় : ০৬:৪৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬