ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তিন মাসে রেমিট্যান্স এলো ৮.৯৮ বিলিয়ন ডলার

  • আপডেট সময় : ০২:৩৬:১০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৪ অক্টোবর সময়ে দেশে প্রবাসি বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স এসেছে ৮ দশমিক ৯৭৯ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের ৭ দশমিক ৭২৬ বিলিয়ন ডলারের তুলনায় ১৬ দশমিক ২ শতাংশ বেশি।

আজ সোমবার (০৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে এই তথ্য মিলেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৩৮৮ মিলিয়ন মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের ১৪১ মিলিয়ন ডলারের তুলনায় ১৭৫ শতাংশ বেশি।

তথ্য অনুযায়ী, ৪ অক্টোবর একদিনেই প্রবাসি বাংলাদেশিরা দেশে ১৮১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং লেনদেনের ভারসাম্যের ওপর চাপ কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

তিন মাসে রেমিট্যান্স এলো ৮.৯৮ বিলিয়ন ডলার

আপডেট সময় : ০২:৩৬:১০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬