ঢাকা ১১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কানাডায় হতে যাচ্ছে বাংলাদেশি সিনেমা, জুটি বাঁধছেন জায়েদ-অধরা

  • আপডেট সময় : ০৯:০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

কানাডায় হতে যাচ্ছে বাংলাদেশি সিনেমা, জুটি বাঁধছেন জায়েদ-অধরা

আন্তর্জাতিক অঙ্গনে ঢাকাই অভিনয়শিল্পীদের কাজের পরিধি বাড়ানোর ধারাবাহিকতায় এবার কানাডার মাটিতে সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন ঢালিউড তারকা জায়েদ খান ও চিত্রনায়িকা অধরা খান। দেশীয় চলচ্চিত্রের পরিচিত এ দুই তারকা বর্তমানে উত্তর আমেরিকায় কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অভিনেতা যুক্তরাষ্ট্রে বিভিন্ন কাজ ও প্রজেক্টের সঙ্গে যুক্ত হচ্ছেন। অন্যদিকে কানাডায় বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন অধরা খান। আর আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার জন্য এবার কানাডায় একটি বাংলাদেশি সিনেমায় একসঙ্গে কাজ করছেন তারা।

এরইমধ্যে এই জুটি নিয়ে উচ্ছ্বাস দেখা দিয়েছে দর্শকমহলে। কেননা, ঢালিউডের পরিচিত দুই মুখ এবার দেশের বাইরে আন্তর্জাতিক পরিবেশে কাজের অভিজ্ঞতা নিয়ে একই সিনেমায় কাজ করতে যাচ্ছেন। ফলে, কানাডায় নির্মিতব্য বাংলাদেশি সিনেমাটিতে শুরু থেকেই যোগ হয়েছে বাড়তি আলোচনা।

প্রায় দুই বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করছেন জায়েদ খান। যুক্তরাষ্ট্রে অবস্থান করে বিভিন্ন কাজ ও প্রজেক্টে যুক্ত হচ্ছেন তিনি। সেসব কাজের অভিজ্ঞতা ও নতুন প্রজেক্টে সম্পৃক্ততা এরই মধ্যে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে। এখন শুধু অপেক্ষা, কবে কানাডার পরিবেশে তার অভিনীত সিনেমাটির কাজ শেষ হবে এবং তা দেখতে পাবেন বাংলাদেশের শুভকাঙ্ক্ষীরা।

এদিকে অধরা খানের কানাডা অধ্যায়ও বেশি পুরোনো নয়। গত বছর কানাডা যাওয়ার পর মাত্র অল্প সময়ের মধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক কাজে যুক্ত হয়েছেন তিনি। কানাডায় কয়েক মাস থাকার পর কাজের প্রয়োজনে বাংলাদেশসহ কয়েকটি দেশে যাতায়াত করেছেন।

এরপর ফের কানাডায় ফিরে হলিউডে কাজের পাশাপাশি এবার যুক্ত হচ্ছেন বাংলাদেশি সিনেমায়। এ জন্য অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক কাজের পাশাপাশি দেশীয় চলচ্চিত্রে নতুন করে যুক্ত হওয়ার বিষয়টি ভিন্ন মাত্রা যোগ করেছে তার ক্যারিয়ারে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

কানাডায় হতে যাচ্ছে বাংলাদেশি সিনেমা, জুটি বাঁধছেন জায়েদ-অধরা

আপডেট সময় : ০৯:০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬