ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এক মাসের বেশি সময় পর জনসমক্ষে মেলানিয়া, গুঞ্জন নিয়ে কী বললেন তিনি

  • আপডেট সময় : ১১:০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ সহকারী নাটালি হার্পকে ঘিরে জল্পনাকল্পনা শুরুর পর প্রথম জনসমক্ষে এলেন মেলানিয়া ট্রাম্প। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক অনুষ্ঠানে রসিকতা করে বললেন, ‘শুনলাম, আপনারা নাকি আমাকে মিস করছিলেন।’

৫৬ বছর বয়সী মার্কিন ফার্স্ট লেডিকে এক মাস ধরে জনসমক্ষে দেখা যায়নি। সর্বশেষ গত ১৯ জুলাই নিউ জার্সিতে ফিফা বিশ্বকাপ ফাইনালে স্বামী ট্রাম্পের পাশে তাঁকে শেষবার দেখা গিয়েছিল।

গতকাল বৃহস্পতিবার রোজ গার্ডেনে তাঁর ‘ফস্টারিং দ্য ফিউচার’ উদ্যোগের এক অনুষ্ঠানে মেলানিয়া রসিকতা করে বলেন, ‘শুভ অপরাহ্ণ। শুনলাম, আপনারা আমাকে মিস করছিলেন, তাই আমি চলে এলাম।’

উপস্থিত জনতার সঙ্গে হেসে উঠে মেলানিয়া আরও যোগ করেন, ‘হোয়াইট হাউসে আপনাদের স্বাগত।’

স্বামীর দ্বিতীয় মেয়াদে মেলানিয়া মূলত জনসমক্ষের বাইরেই থেকেছেন। ‘সেমাফোর’-এর এক প্রতিবেদন অনুসারে, ট্রাম্প ও তাঁর নির্বাহী সহকারী নাটালি হার্পের মধ্যকার সম্পর্ক নিয়ে নানা খবর প্রকাশের কারণে ফার্স্ট লেডি নাকি কিছুটা ক্ষুব্ধ ও বিরক্ত ছিলেন।

জর্জিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন অসফ ১৬ আগস্ট ইঙ্গিত দেন, ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে চান না। তিনি বলেন, ‘ট্রাম্প যা করতে চান, তা হলো তাঁর বলরুম তৈরি করা এবং কাতারের উপহার হিসেবে দেওয়া আপাতদৃষ্টিতে অরক্ষিত উড়ন্ত প্রাসাদে (উড়োজাহাজে) নাটালির সঙ্গে ঘুরে বেড়ানো।’

অসফের ওই বক্তব্যের পর ট্রাম্পের সঙ্গে নাটালির সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়।

ইরানের হামলার আশঙ্কার পরিপ্রেক্ষিতে ট্রাম্পের এয়ারফোর্স ওয়ানের অনেক কর্মীকে উড়োজাহাজে রেখে একাকী অন্য একটি বিমানে করে চলে যাওয়ার বিষয়টিকে নির্দেশ করেই অসফ এ কথা বলেন। ৩৫ বছর বয়সী নাটালি হার্প জুলাই মাসে আঙ্কারায় ন্যাটো সম্মেলন শেষে ওয়াশিংটনে ফেরার পথে পৃথক বিমানে ট্রাম্পের সঙ্গেই ভ্রমণ করেছিলেন বলে জানা গেছে।

২০১৯ সাল থেকে ট্রাম্পের সঙ্গে কাজ করা এই সহকারী তাঁর বসের বেশ ঘনিষ্ঠ। তিনি ট্রাম্পকে ব্যক্তিগত কিছু নোট লিখে দেন এবং ট্রাম্পের এসইউভি গাড়িতে বসার জায়গা না থাকলে তার পেছনে ট্রাংকেও (গাড়ির পেছনে লাগেজ বা জিনিসপত্র রাখার জায়গা) চড়ে বসেছেন বলে জানা গেছে।

এই জল্পনাকল্পনার দিকে ইঙ্গিত করে গত মঙ্গলবার সেমাফোরকে একটি সূত্র জানিয়েছে, ‘ফার্স্ট লেডি এ ধরনের বিষয় একেবারেই পছন্দ করেন না।’

হোয়াইট হাউস অবশ্য নাটালি–সংক্রান্ত প্রতিবেদনের তীব্র বিরোধিতা করার কৌশল নিয়েছে। সোমবার ট্রাম্পকে সিনেটর অসফের মন্তব্য নিয়ে প্রশ্ন করায় সিএনএনের প্রধান হোয়াইট হাউস প্রতিনিধি ক্রিস্টেন হোমসের ওপর ক্ষোভ ঝাড়ে ট্রাম্পের দল। তাঁকে ‘জঘন্য’ ও ‘নিষ্ঠুর’ বলে আখ্যা দেয়।

ট্রাম্প নিজে নাটালিকে নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে তিনি অসফের চেহারাকে কমেডি চরিত্র ‘পি-উই হারম্যান’-এর সঙ্গে তুলনা করেছেন।

হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে সিনেটর অসফকে ‘রাজনীতির সবচেয়ে বড় ব্যর্থ পরাজিত ব্যক্তি’ বলে উল্লেখ করেন।

চিউং আরও যোগ করেন, দেশের সেবা করা কঠোর পরিশ্রমী মানুষদের ছোট করার বদলে, অসফের উচিত তাঁর নিজের বিবেকের গভীরে তাকিয়ে প্রশ্ন করা—কেন তিনি এমন একজন হতভাগা মানুষ, যিনি এই দেশকে ঘৃণা করেন। কারণ, তিনি একজন চরমপন্থী, উগ্র ডেমোক্র্যাট।

মেলানিয়া মঙ্গলবার হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে বক্তৃতা রাখছিলেন, যেখানে তাঁর ‘ফস্টারিং দ্য ফিউচার’ প্রচারের অংশ হিসেবে ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ও পারডু ইউনিভার্সিটিতে স্কলারশিপের তহবিলের জন্য ইন্ডি কার ও ফক্স করপোরেশনের ২০ লাখ ডলারের অনুদানের বিষয়টি তুলে ধরা হয়। এই তহবিল মূলত পালক মা–বাবার কাছে বেড়ে ওঠা শিশুদের সাহায্যে ব্যবহৃত হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

আইওএস ২৭ নামানোর পর বিপাকে আইফোন ব্যবহারকারীরা

এক মাসের বেশি সময় পর জনসমক্ষে মেলানিয়া, গুঞ্জন নিয়ে কী বললেন তিনি

আপডেট সময় : ১১:০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬