ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আড়াই হাজারের বেশি ইরানি বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

  • আপডেট সময় : ১০:৩৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশটির বিভিন্ন আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত ২ হাজার ৫৭৭ জন আসামির সাজা ক্ষমা বা হ্রাস করার একটি প্রস্তাব অনুমোদন করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।

নবী মুহাম্মদ (সা.) এবং ইমাম জাফর সাদিক (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেইয়ের অনুরোধে এই ক্ষমা মঞ্জুর করেন দেশটির সর্বোচ্চ নেতা।

হিজরি চন্দ্র পঞ্জিকার রবিউল আউয়াল মাসের ১৭ তারিখে নবী মুহাম্মদ (সা.) এবং ইমাম জাফর সাদিক (আ.)-এর জন্মবার্ষিকী পালন করে শিয়ারা। এই বছর এটি ৩০ আগস্টে পড়েছিল। দেশটির সংবিধানের ১১০ অনুচ্ছেদ অনুযায়ী, বিচার বিভাগের প্রধানের সুপারিশের ভিত্তিতে সর্বোচ্চ নেতাকে দণ্ডিতদের ক্ষমা করার বা তাদের সাজা কমানোর অধিকার দেয়া হয়েছে।

তবে, এই ক্ষমা কিছু নির্দিষ্ট ধরনের দণ্ডিতদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেমন—দেশের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ভূমিকা, সশস্ত্র বা সংগঠিত মাদক পাচার, সশস্ত্র ডাকাতি, অস্ত্র চোরাচালান, অপহরণ, ঘুষ এবং আত্মসাতের জন্য দণ্ডিত ব্যক্তিরা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

আড়াই হাজারের বেশি ইরানি বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

আপডেট সময় : ১০:৩৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬