ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সৌদিতে সাগরে নৌযান বিকল, দুই বাংলাদেশিকে উদ্ধার করল সীমান্তরক্ষীরা

  • আপডেট সময় : ০৯:১৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

সৌদি আরবের মক্কা অঞ্চলের রাবিগে সাগরে নৌযান বিকল হয়ে আটকা পড়া দুই বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। পরে তাদের প্রয়োজনীয় সহায়তাও দেয়া হয়।

সংবাদমাধ্যম সৌদি গেজেট বলছে, মক্কা অঞ্চলের রাবিগে দায়িত্ব পালন করা সৌদি সীমান্তরক্ষী বাহিনীর অনুসন্ধান ও উদ্ধারকারী দল সাগরে নৌযানটি বিকল হয়ে যাওয়ার খবর পেয়ে অভিযান শুরু করে এবং পরে দুই বাংলাদেশিকে উদ্ধার করে।

ঘটনার পর সৌদি সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিদপ্তর সমুদ্রযাত্রীদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। সমুদ্রে যাত্রা শুরুর আগে নৌযান চলাচলের উপযোগী কি না, তা ভালোভাবে পরীক্ষা করার পরামর্শও দেয়া হয়েছে।

এছাড়া জরুরি পরিস্থিতিতে মক্কা, মদিনা ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং সৌদি আরবের অন্য সব অঞ্চলে ৯৯৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

সৌদিতে সাগরে নৌযান বিকল, দুই বাংলাদেশিকে উদ্ধার করল সীমান্তরক্ষীরা

আপডেট সময় : ০৯:১৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬