ঢাকা ১০:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ, বদলে যেতে পারে দক্ষিণ এশিয়ার সমীকরণ

  • আপডেট সময় : ১১:০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যকেন্দ্রিক মক্কা প্রতিরক্ষা চুক্তির পরিধি দক্ষিণ এশিয়া পেরিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ এই চুক্তিতে যোগ দেয়ার বিষয়ে ইতিবাচক—ঢাকার এমন বক্তব্যের পর নতুন করে সামনে এসেছে জোটটির ভবিষ্যৎ ভূরাজনৈতিক চিত্র।

বাংলাদেশ যুক্ত হলে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে ঘিরে গড়ে ওঠা এই নিরাপত্তা উদ্যোগের প্রভাব দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। পরবর্তী সময়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিশরের মতো দেশ যুক্ত হলে এটি রূপ নিতে পারে আরও বড় ‘নিরাপত্তা জোটে’।

তুরস্কের অন্যতম প্রধান এবং প্রভাবশালী দৈনিক সংবাদপত্র ইয়েনি শাফাক এক নিবন্ধে বলেছে, মধ্যপ্রাচ্যের ইসলামি দেশগুলোর মধ্যে কোনও নিরাপত্তা চুক্তি হলে বাংলাদেশও তাতে যোগ দেয়ার বিষয়টি বিবেচনা করতে পারে এবং বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে বলে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের জানিয়েছেন। তিনি এই চুক্তিটিকে ‘ইসলামী বিশ্বের আত্মরক্ষার ব্যবস্থা’ হিসেবেও বর্ণনা করেছেন।

তবে বাংলাদেশ এখনও এই চুক্তিতে যোগ দেয়নি। ঢাকার পক্ষ থেকে শুধু বলা হয়েছে, তারা এই চুক্তিতে যোগ দেয়ার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে।একইসঙ্গে সরকারি বক্তব্যে এই জোটে যোগ দেয়ার প্রতি বাংলাদেশের আগ্রহের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী অবশ্য বলেছেন, এখনও আনুষ্ঠানিক কোনও আমন্ত্রণ তারা পাননি। তবে এমন আমন্ত্রণ এলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

অবশ্য বাংলাদেশ যদি শেষ পর্যন্ত এই চুক্তিতে যোগ নাও দেয়, তারপরও সৌদি-তুরস্ক-পাকিস্তানের এই জোটে যোগ দেয়ার বিষয়ে ঢাকার ইতিবাচক মনোভাবের ঘোষণাটিও অনেক দেশের দৃষ্টি আকর্ষণ করতে পারে।

বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান দেখলে বোঝা যায়, বাংলাদেশ যুক্ত হলে মক্কা চুক্তির পরিধি আরও বড় হবে। কেউ হয়তো বলবেন, এতে চুক্তিটির চরিত্র বদলে যাচ্ছে। তবে অন্যভাবে দেখলে কোঝা যায়, শুরু থেকেই চুক্তিটির এমন বিস্তারের সম্ভাবনা ছিলই।

মক্কা চুক্তি নিয়ে যেসব দেশ সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়তে পারে, তাদের তালিকা করা হলে ভারত সহজেই শীর্ষে থাকবে। বাংলাদেশ এতে যোগ দিলে ভারতের সেই উদ্বেগ আরও বাড়বে।

পাকিস্তান ও বাংলাদেশের একসঙ্গে এই জোটে থাকা ভারতের জন্য নতুন বাস্তবতা তৈরি করবে। একে সরাসরি ‘ঘেরাও’ বলা হয়তো বাড়াবাড়ি হবে, তবে একে ‘কৌশলগত অবস্থান তৈরি’ বলা নিয়ে আপত্তির সুযোগ কম। ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক এমনিতেই ভালো নয়। চুক্তিটি ভারতের বিরুদ্ধে সরাসরি ব্যবহার করা না হলেও, বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর বিষয়টি দুই দেশের বিদ্যমান সংকটগুলোতে পাকিস্তানের জন্য নতুন চাপ তৈরির সুযোগ তৈরি করতে পারে।

আর এতে পাকিস্তানও স্পষ্টভাবে লাভবান হবে। আন্তর্জাতিক অঙ্গনে ইসলামাবাদের অবস্থান আরও শক্তিশালী হবে এবং ভারতের ওপর মানসিক চাপ বাড়বে। এখানে আরেকটি বিষয়ও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ১৯৭১ সালে পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। প্রায় অর্ধশতাব্দী পর দুই দেশের একই নিরাপত্তা জোটে আসা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করবে।

তবে এর প্রভাব শুধু রাজনৈতিক পর্যায়েই সীমিত থাকবে না। পাকিস্তানের নিরাপত্তা ও প্রতিরক্ষা নেটওয়ার্ক প্রথমবারের মতো ভারতের পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হবে।

মূলত বাংলাদেশ এখনও আনুষ্ঠানিকভাবে তুরস্ক-সৌদি আরব-পাকিস্তানের এই জোটে যোগ দেয়নি। তাই বাংলাদেশ এই জোটে যোগ দিলে সামরিক দিক থেকে কী ধরনের প্রভাব পড়বে তার বিস্তারিত বিশ্লেষণ এখনই করা ঠিক হবে না। এছাড়া চুক্তির কোনও প্রতিষ্ঠাতা সদস্য দেশ হামলার শিকার হলে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে, সেটিও এখনও পুরোপুরি স্পষ্ট নয়। ফলে বাংলাদেশ হামলার শিকার হলে এই নিরাপত্তা ব্যবস্থা কীভাবে কাজ করবে, তা নিয়ে এখনই আলোচনা করা হলে তা কেবল অনুমানের পর্যায়েই থাকবে।

তবে একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই সামনে আসে। আর তা হলো—বাংলাদেশ কি পাকিস্তানের ‘পারমাণবিক ছাতার’ আওতায়ও আসবে?

অর্থাৎ দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার জন্য এরই মধ্যে একটি ভিত্তি তৈরি হয়েছে। বাংলাদেশের জোটে যোগ দেয়া তুরস্কের জন্য শুধু আরেকটি অংশীদার পাওয়া নয়; বরং এর মাধ্যমে বঙ্গোপসাগর পর্যন্ত তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি কৌশলগত দরজা খুলে যেতে পারে।

অবশ্য তুরস্কের কারও কারও কাছে বিষয়টি এখনও অস্বাভাবিক মনে হতে পারে। কিন্তু এমন বিস্তৃত কৌশলগত সম্পর্কের পথে তুরস্ক এরই মধ্যে অনেক দূর এগিয়েছে। একসময় যেমন ‘সিরিয়া বা লিবিয়ায় তুরস্ক কী করছে’—এমন প্রশ্ন উঠেছিল, এখন সেই ধরনের বাস্তবতায় অভ্যস্ত হওয়ার সময় এসেছে।

সংক্ষেপে বলতে গেলে, অর্থনৈতিক দিক থেকেও এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় তুরস্কের প্রবেশের একটি পথ হতে পারে। এই অঞ্চল অর্থনীতি, সমুদ্র ও জ্বালানি পরিবহনের দিক থেকে বিশাল ও গুরুত্বপূর্ণ। ফলে এটি তুরস্কের জন্যও উপযোগী হতে পারে।

চীনকে ঘিরে ভিন্ন হিসাব

মক্কা চুক্তি যে এত দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে, তা চীনের জন্য কোনও চমক নয়; বরং চুক্তিটি এরই মধ্যে সেই পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে বাংলাদেশকে কেন্দ্র করে মক্কা চুক্তিকে চীনের বিরুদ্ধে একটি পদক্ষেপ হিসেবে দেখার বিশ্লেষণ সঠিক নয়।

কারণ বাংলাদেশ ও চীনের সম্পর্কের ধরন আলাদা। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। বাংলাদেশ বেইজিংয়ের কাছ থেকে যুদ্ধবিমান কেনার প্রস্তুতিও নিচ্ছে।

কতটা বড় হতে পারে এই জোট?

বাংলাদেশ শেষ পর্যন্ত মক্কা চুক্তিতে যোগ দিলে এর জনসংখ্যাগত ও ভৌগোলিক গুরুত্বও অনেক বেড়ে যাবে। বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষ বাস করে। ফলে জোটটি ‘প্রতিনিধিত্বের’ দিক থেকে আরও স্পষ্ট একটি ‘ব্লক’-এর চেহারা পাবে।

চুক্তিটির সামুদ্রিক দিকও যেহেতু ইতোমধ্যে বিস্তৃত হয়েছে, তাই একে ‘আঞ্চলিক সীমা পেরিয়ে বিস্তৃত নিরাপত্তা বলয়’ হিসেবে বর্ণনা করা যেতে পারে।

আর তাই মক্কা চুক্তির একটি সুসংগত ভূরাজনৈতিক গতিপথ তৈরি হওয়া প্রয়োজন। অর্থাৎ এর কৌশলগত বিস্তার একটি নির্দিষ্ট ধারায় এগোতে হবে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিশরের মতো দেশ এতে যুক্ত হলে এই সংজ্ঞা নিয়ে আর আপত্তির সুযোগ থাকবে না। তখন এটি একটি স্বতন্ত্র ‘নিরাপত্তা জোটে’তে পরিণত হতে পারে।

তবে এখানে ‘এখনই’ বা ‘এই মুহূর্তে’ ধরনের সতর্কতা জরুরি, কারণ সামনে অনেক অনিশ্চয়তা রয়েছে। বিষয়টি ছোটখাটো কোনও উদ্যোগ নয়। কখন এবং কীভাবে এটি কাঙ্ক্ষিত রূপ নেবে, তা এখনও অজানা। তবে এর বর্তমান রূপরেখাও বিদ্যমান বৈশ্বিক ব্যবস্থার সামনে একটি বিকল্প কাঠামোর সম্ভাবনা তুলে ধরছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ, বদলে যেতে পারে দক্ষিণ এশিয়ার সমীকরণ

আপডেট সময় : ১১:০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬