ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি হতে পারে মিউচুয়াল ফান্ড আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগামী ৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাওয়া যাবে করছাড়, পাবেন না কারা দেশের বাজারে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে এডিবির ১০০ মিলিয়ন ডলারের ঋণ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার: বাণিজ্যমন্ত্রী গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে চাপে পোশাক শিল্প

রজনীকান্ত ‘জেলার টু’ মুক্তির তারিখ জানা গেল  

  • আপডেট সময় : ১১:৫৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার টু’। সিনেমাটির প্রথম কিস্তি দারুন সাড়া ফেলেছিল। এরপর থেকেই দর্শকের অপেক্ষা দ্বিতীয় কিস্তি ‘জেলার টু’র মুক্তি নিয়ে। কিছুদিন আগেই সিনেমাটির শুটিং শেষ হয়েছে শোনা গিয়েছিল। আর এবার জানা গেল সিনেমাটি মুক্তির তারিখ।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির মুক্তি পিছিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লেও নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, নির্ধারিত সময়েই মুক্তি পাবে সিনেমাটি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, আগামী ১৫ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে আসছে রজনীকান্ত অভিনীত এই বহুল আলোচিত সিনেমাটি।  

কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল যে, সিনেমটির বেশ কিছু দৃশ্যের নতুন করে শুটিং করা হয়েছে। আর এ কারণেই বলা হয়েছিল মুক্তি পিছিয়ে যাবে সিনেমাটির। তবে তবে বুধবার (২ সেপ্টেম্বর) নির্মাতা প্রতিষ্ঠান সান পিকচার্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নতুন পোস্ট দিয়ে এসব খবর উড়িয়ে দিয়েছে। পোস্টে জানানো হয়েছে, ১৫ অক্টোবরই দর্শকদের জন্য ‘জেলার টু’ নিয়ে আসছেন তারা।   

প্রসঙ্গত, ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘জেলার’। সিনেমাটি বক্স অফিসে দারুন সাফল্য পেয়েছিল। আর সিনেমাটিতে টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন রজনীকান্ত। আবারও নতুন কিস্তিতে এই চরিত্রে দেখা যাবে তাকে। তার সঙ্গে বিজয়া পান্ডিয়ানের চরিত্রে থাকছেন রম্যা কৃষ্ণন। সিনেমার গল্প কেমন হতে যাচ্ছে সে বিষয়ে বোঝা যাচ্ছে না। তবে শোনা যাচ্ছে প্রথম সিনেমা যেখান থেকে শেষ হয়েছিল নতুনটা সেখান থেকেই শুরু হবে। সিনেমাটি মুক্তির পর জানা যাবে কী ঘটেছিল জেলার ও তার ছেলের সঙ্গে। সিনেমাটির টুইস্ট জানার অপেক্ষায় আছে দর্শক। 

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

রজনীকান্ত ‘জেলার টু’ মুক্তির তারিখ জানা গেল  

আপডেট সময় : ১১:৫৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬