ঢাকা ১০:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ব্যাচেলর ফ্ল্যাটে রাফসান-সুনেরাহ, কী হতে যাচ্ছে?

  • আপডেট সময় : ১১:১৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

ব্যাচেলর ফ্ল্যাটে রাফসান-সুনেরাহ, কী হতে যাচ্ছে?

বিশ্বকাপট ফুটবলের টানটান উত্তেজনা এবং হাসির রেশ কাটিয়ে ওঠার আগেই এবার দর্শকদের জন্য নতুন ধামাকা নিয়ে হাজির হলেন নির্মাতা কাজল আরেফিন অমি। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় একটি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন ও বহুল প্রতীক্ষিত চ্যাপ্টার ১৪।

আগের চ্যাপ্টারে ছিল ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল উন্মাদনা। তবে এবারের গল্পে নতুন এক মাত্রা যুক্ত হচ্ছে। দর্শকদের জন্য এবার থাকছে সারপ্রাইজ। ব্যাচেলরদের দৈনন্দিন নানা পাগলামির মধ্যে এবার হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান এবং ইনফ্লুয়েন্সার সুনেরাহ।

এ ব্যাপারে নির্মাতা জানিয়েছেন, ব্যাচেলর ফ্ল্যাটের চিরচেনা বিশৃঙ্খলা ও হাস্যরসের মধ্যে রাফসান ও সুনেরাহর উপস্থিতি গল্পে নতুন কোনো টুইস্ট নিয়ে আসবে। যা দর্শকদের কাছে ভালো লাগবে।

এছাড়া এদিন সন্ধ্যায় রাফসান ও সুনেরাহর পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নির্মাতা লিখেছেন, ‘রাফসান-সুনেরাহ আসছে “ব্যাচেলর পয়েন্ট”! কিন্তু প্রশ্ন একটাই—ব্যাচেলরদের জন্য স্বস্তি, নাকি আরও একগাদা ঝামেলা?’

এর আগে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন নির্মাতা অমি। সেই অসুস্থতা কাটিয়ে চ্যাপ্টার ১৩-তে অভাবনীয় সাড়া পাওয়ার পর এবার দর্শকদের জন্য নতুন চমক নিয়ে ফিরলেন তরুণ প্রজন্মের আলোচিত এই নির্মাতা। জানা গেছে, চ্যাপ্টার ১৪-তে ১০৫ থেকে ১১২, মোট ৮টি পর্ব প্রচার হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

ব্যাচেলর ফ্ল্যাটে রাফসান-সুনেরাহ, কী হতে যাচ্ছে?

আপডেট সময় : ১১:১৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬