ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির আকাশে সন্দেহজনক মনুষ্যবিহীন আকাশযান, ব্যাপক চাঞ্চল্য

  • আপডেট সময় : ১১:৩৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যে অবস্থিত আরএএফ লেকেনহিথ মার্কিন বিমানঘাঁটির আকাশে সন্দেহজনক ড্রোনের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনার পরপরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে মার্কিন বিমানবাহিনীর সদস্যরা। তবে এ ঘটনায় কোনো সামরিক সদস্য, বিমান বা অবকাঠামোর ক্ষতি হয়নি বলে জানিয়েছে মার্কিন বিমানবাহিনী।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনীর এক মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্রের সেনাসদস্য, মার্কিন ও স্বাগতিক দেশের বেসামরিক নাগরিক, ঠিকাদার এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা স্বাগতিক দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি।’

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অননুমোদিত ড্রোনের উপস্থিতির খবর পাওয়ার পর মার্কিন বিমানবাহিনীর নিরাপত্তা সদস্যরা পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা নিয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘ঘটনার প্রকৃত তথ্য জানতে আমরা তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। যথাসময়ে এ বিষয়ে হালনাগাদ তথ্য জানানো হবে।’

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে হামলায় ব্যবহৃত বোমারু বিমানগুলো যুক্তরাজ্য থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুক্তরাজ্যে থাকা বিপুলসংখ্যক জ্বালানি সরবরাহকারী বিমান জার্মানিতে স্থানান্তর করা হয়েছে। পরে একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়, ইরানের পক্ষ থেকে হুমকি থাকায় নেয়া হয়েছে এসব পদক্ষেপ।

নিরাপত্তাজনিত কারণে গত ২৭ সেপ্টেম্বর গভীর রাতে একদল ব্যক্তি সাদা ভ্যান নিয়ে ঘাঁটির কাছে যাওয়ার পর আরএএফ ফেয়ারফোর্ড থেকে বোমারু বিমানগুলো সরিয়ে নেয়া হয়। ওই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে গত মাসে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সরকারি কৌঁসুলিদের দাবি, তাদের একজন যুক্তরাজ্যে ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার চেষ্টা করেছিলেন।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, ইরান-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর এক সদস্য যুক্তরাষ্ট্রে ফৌজদারি অভিযোগে আটক থাকা অবস্থায় ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনা করেছিলেন।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হুমকির কারণেই জ্বালানি সরবরাহকারী বিমানগুলো সরিয়ে নেয়া হয়েছিল। এর আগে গত অক্টোবরে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধান জানিয়েছিলেন, দেশটিতে সামরিক স্থাপনার মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা বাড়িয়েছে ইরান।

তবে ফেয়ারফোর্ডের ঘটনা কিংবা যুক্তরাজ্যে অন্য কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। কয়েক বছর ধরেই যুক্তরাজ্যের কর্তৃপক্ষ ইরানের বিরুদ্ধে দেশটিতে ভিন্নমতাবলম্বী এবং ইসরায়েলি ও ইহুদি লক্ষ্যবস্তুতে হামলা ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ করে আসছে।

এদিকে গত আগস্টে জার্মানির লাইপজিগ/হালে বিমানবন্দরে হামলার চেষ্টার জন্য রাশিয়াকে দায়ী করেছে দেশটি। বিমানবন্দরের কর্মীরা সেখানে বিস্ফোরক ও ডেটোনেটরযুক্ত একটি ড্রোন খুঁজে পাওয়ার পর এ অভিযোগ ওঠে। পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ বেসামরিক পণ্য পরিবহন ও ন্যাটোর রসদ সরবরাহকেন্দ্র হিসেবে পরিচিত বিমানবন্দরটি ইউক্রেনের কয়েকটি বিশাল আন্তোনভ এএন-১২৪ কার্গো বিমানেরও ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির আকাশে সন্দেহজনক মনুষ্যবিহীন আকাশযান, ব্যাপক চাঞ্চল্য

আপডেট সময় : ১১:৩৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬