ঢাকা ০৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

  • আপডেট সময় : ০৯:২৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে ইন্দোনেশিয়ায়। দেশটির জাভা অঞ্চলে ৬.৬ মাত্রার এ কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি-ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৪টা ২৩ মিনিটে ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগার কাছে ৬.৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

ইউএসজিএস আরও জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫৮.৬ কিলোমিটার (২২২.৮ মাইল) গভীরে। তবে, এর ফলে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সেই সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় : ০৯:২৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬