ঢাকা ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশের ইলিশ চায় ভারতীয় ব্যবসায়ীরা, নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ

  • আপডেট সময় : ০৯:২৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেয়ার অনুরোধ জানিয়েছে ভারতের মৎস্য আমদানিকারকেরা। এছাড়া রপ্তানি পুনরায় শুরুর অনুমতি চেয়ে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে কলকাতাভিত্তিক ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন নামের একটি আমদানিকারক সংগঠন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনআই। 

কলকাতাভিত্তিক সংগঠনটি নিজেদের সীমান্তের ওপারের মৎস্যপ্রেমী সংগঠন হিসেবে পরিচয় দিয়েছে। চিঠিতে তারা বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কের কথা তুলে ধরে জানিয়েছে, ১৯৯৬ সাল থেকে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার স্থলবন্দর দিয়ে তারা বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে আসছে।

চিঠিতে সংগঠনটি লিখেছে, ‘আমরা জানাতে চাই যে, ১৯৯৬ সাল থেকে আমরা বাংলাদেশ থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে পশ্চিমবঙ্গে এবং আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় ইলিশ মাছ আমদানি করে আসছি।’

সংগঠনটি ২০১২ সালে বাংলাদেশে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও উল্লেখ করেছে। তারা জানিয়েছে, নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য এরপর থেকে একাধিকবার বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেও কোনো ফল পায়নি। চিঠিতে বলা হয়, ‘দুর্ভাগ্যবশত, ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার ইলিশ মাছ রপ্তানি নিষিদ্ধ করে। এরপর থেকে আমরা নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য সক্রিয়ভাবে বাংলাদেশ সরকারের কাছে চিঠি লিখে আসছি, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি।’

সংগঠনটির দাবি, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা উপলক্ষে এক মাসের জন্য বাংলাদেশ সীমিত সময়ের জন্য ইলিশ রপ্তানির বিশেষ অনুমতি দেয়া শুরু করে। তবে সময়সীমা অত্যন্ত সীমিত হওয়ায় সেই ব্যবস্থাটি কার্যকর কোনো সুবিধা দিচ্ছে না।

দুই বাংলার ঘনিষ্ঠ সাংস্কৃতিক, ভাষাগত ও খাদ্যাভ্যাসের সম্পর্কের কথাও তুলে ধরেছেন ভারতের আমদানিকারকেরা। পূর্ব ভারতের মানুষের কাছে ইলিশের জনপ্রিয়তার বিষয়টিও উল্লেখ করেছেন তারা।

চিঠিতে সংগঠনটি বলেছে, ‘আমরা আরও জানাতে চাই যে এই পারের বাংলার সঙ্গে ওই পারের বাংলার একটি বিশেষ সম্পর্ক রয়েছে। কারণ ভাষা, খাবার ও সংস্কৃতি প্রায় একই। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার মৎস্যপ্রেমীরা তাদের অত্যন্ত প্রিয় এই মাছের স্বাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন।’

ইলিশ রপ্তানি পুনরায় চালুর সরাসরি আবেদন জানিয়ে আমদানিকারকেরা লিখেছেন, ‘আমরা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। তাই ইলিশ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য আপনাদের অনুরোধ করছি; এর ফলে ভারতের জনগণ, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে।’

দুর্গাপূজার ঠিক আগে এই আবেদন জানানো হলো। এএনআই বলছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে দুর্গাপূজার আগে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাংলাদেশ। আর ২০২৬ সালের সেপ্টেম্বরে ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

বাংলাদেশের ইলিশ চায় ভারতীয় ব্যবসায়ীরা, নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ

আপডেট সময় : ০৯:২৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬