ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভেনেজুয়েলা এখনও নির্বাচনের জন্য প্রস্তুত নয়: ট্রাম্প

  • আপডেট সময় : ১১:৫০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এখনই নির্বাচন আয়োজনের পক্ষে নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দেশটি এখনও নির্বাচনের জন্য প্রস্তুত নয় এবং এ জন্য তাদের আরও কিছু সময় প্রয়োজন। তবে দেশটিতে শিগগিরই নির্বাচন আয়োজনের আশাও প্রকাশ করেছেন তিনি।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। ওয়াশিংটন কেন কারাকাসকে নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে চাপ দিচ্ছে না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না তারা এখনও প্রস্তুত। জানেনই তো, বিষয়টি একেবারেই নতুন।’

তিনি বলেন, ‘আমরা তাদের একটি স্বৈরশাসন থেকে বের করে এনেছি এবং সরকারের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে’। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেসের প্রশংসা করে ট্রাম্প বলেন, তিনি ‘খুব, খুব ভালো কাজ করছেন’ এবং ‘খুবই সম্মানিত’ মানুষ।

নির্বাচনের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ডেলসি এটা চান, কিন্তু তারা এখনও প্রস্তুত নয়’। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর ভেনেজুয়েলার আরও সময় প্রয়োজন বলেও মন্তব্য করেন ট্রাম্প। ওই অভিযানে নিকোলাস মাদুরোকে আটক করা হয়।

ট্রাম্প বলেন, ‘তারা এখনও এর জন্য প্রস্তুত হতে পারবে না। তবে শিগগিরই আমরা এটি (নির্বাচন আয়োজন) করার অপেক্ষায় আছি।’

প্রসঙ্গত, চলতি বছরের ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের পর নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। মার্কিন কর্তৃপক্ষ মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাস ও কোকেন পাচারসহ বিভিন্ন অভিযোগ এনেছে।

মাদুরোকে আটকের পর জানুয়ারিতে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেন ডেলসি রদ্রিগেস।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

ভেনেজুয়েলা এখনও নির্বাচনের জন্য প্রস্তুত নয়: ট্রাম্প

আপডেট সময় : ১১:৫০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬