ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইউক্রেনে ভয়াবহ রুশ হামলা, নিহত ২৭

  • আপডেট সময় : ১১:৩৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। একটি গুদামে একের পর এক বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে অন্তত ৪০০ জনকে। শনিবার (২৯ আগস্ট) বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

শুক্রবার রাতভর বিভিন্ন অঞ্চলে হামলার তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি গুদামে হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেছেন, হামলা কবলিত এলাকায় ৩০০ জনেরও বেশি জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

আঞ্চলিক গভর্নর তিমুর তাকাচেঙ্কো বলেন, বুচা জেলায় রুশ ড্রোন হামলায় চার শিশুসহ আরও ৪২ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে গোলাবারুদ মজুত ছিল কিনা, তা খতিয়ে দেখতে একটি তদন্ত শুরু করা হয়েছে। শনিবার ভোরেও সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছিল।

বোরিসপিল জেলায় একটি পৃথক হামলায় ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। রাশিয়ায় স্থানীয় কর্মকর্তাদের মতে, গত ২৪ ঘণ্টায় বেলগোরোদ ও রোস্তভ অঞ্চলে হামলায় দুইজন নিহত ও ২১ জন আহত হন।

এদিকে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী কিয়েভ অঞ্চলের মাইলা গ্রামে অবস্থিত একটি ‘গোলাবারুদের ডিপোকে লক্ষ্যবস্তু করেছে, যেখানে এফপি-১/এফপি-২ দূরপাল্লার মনুষ্যবিহীন আকাশযানের যন্ত্রাংশ এবং লঞ্চ বুস্টার মজুত রাখা হতো।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

৫ বছরে ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে যাবে বাংলাদেশ

ইউক্রেনে ভয়াবহ রুশ হামলা, নিহত ২৭

আপডেট সময় : ১১:৩৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬