ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দেবে-শুভশ্রীর অন্তরঙ্গ ছবি ভাইরাল, জানালেন তাদের আলাদা করা যাবে না

  • আপডেট সময় : ০৮:২৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

কলকাতার একসময়ের আলোচিত জুটি দেব-শুভশ্রী। একাধিক হিট সিনেমা উপহার দিয়েছে এই জুটি। আর সিনেমা করতে গিয়েই তাদের প্রেম, যদিও সেই সম্পর্ক ভেঙে যায়। বিচ্ছেদের পরও তাদের নিয়ে কম আলোচনা হয়নি। আর এবার শুভশ্রী-দেবের অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় ঘটনার শুক্তবার শনিবার (১৫ আগস্ট) সকালে। ভারতের স্বাধীনতা দিবসের সকালে ‘দেশু’ প্রেমীদের সারপ্রাইজ দেন দেব ও শুভশ্রী । প্রকাশ্যে এল দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’-এর নতুন পোস্টার। একসময় টলিউডের সবচেয়ে চর্চিত জুটি দেব-শুভশ্রীর এই নতুন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া মাত্রই এক নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে।

পোস্টারে দেখা যায় পাহাড়ি ল্যান্ডস্কেপ, একটি ক্রুজার বাইক এবং তাতে দেব-শুভশ্রীকে আলিঙ্গন করে আছে। এই রোম্যান্টিক মুহূর্ত দর্শকদের মনে করিয়ে দিচ্ছে তাদের পুরনো হিট সিনেমাগুলির স্মৃতি। সঙ্গে টলিপাড়ার সবচেয়ে চর্চিত অসম্পূর্ণ প্রেমের কাহিনি। শুভশ্রীর পরনে থাই স্লিট গাউন, লেদার জ্যাকেট আর জিনসে হ্যান্ডসাম দেব। পোস্টারের সাথে বিশেষ ক্যাপশনে শুভশ্রী ও দেব দুজনেই লিখেছেন, ‘যতই আসুক না বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা.., তাদের চোখে ভালোবাসা, শিরায় আগুন। রোম্যান্স আর অ্যাকশনের নতুন চ্যাপ্টারের জন্য তৈরি থাকুন’।

কিছুদিন আগেই লাদাঘে এই সিনেমার একটি গানের শ্যুটিং সেরেছেন দেব-শুভশ্রী। ফিরে এসে কলকাতা এয়ারপোর্টে তাদের ‘গুডবাই হাগ’ নিয়ে কমচর্চা হয়নি। তবে অনেকেই আবার রাজ-রুক্মিণীর পেশাদারিত্বের তারিফ করে বলেছেন, রাজ রুক্মিণী সহযোগিতা জন্য আজকে দেব শুভশ্রী নতুনভাবে কাজ শুরু করতে পেরেছে।

প্রসঙ্গত, দেব-শুভশ্রী জুটির ধূমকেতু গত বছর মুক্তি পেলেও এই সিনেমার শ্যুটিং হয়েছিল ২০১৫ সালে। অর্থাৎ প্রায় ১১ বছর পর একসঙ্গে কাজ করছেন প্রাক্তন প্রেমিক যুগল দেব-শুভশ্রী। দুর্গা পূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘দেশু সাত’। যেহেতু দেব ও শুভশ্রী জুটির সপ্তম সিনেমা এটি, তাই এই নাম। এই সিনেমার মাধ্যমে প্রথমবার পরিচালনা করবেন দেব।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

আইওএস ২৭ নামানোর পর বিপাকে আইফোন ব্যবহারকারীরা

দেবে-শুভশ্রীর অন্তরঙ্গ ছবি ভাইরাল, জানালেন তাদের আলাদা করা যাবে না

আপডেট সময় : ০৮:২৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬