ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

৮ শর্তে মিলবে না ফ্যামিলি কার্ড, কারা পাবেন—কারা পাবেন না

  • আপডেট সময় : ১২:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় বাড়ি বাড়ি গিয়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এ কর্মসূচিতে কারা অগ্রাধিকার ভিত্তিতে সুবিধা পাবেন এবং কোন শর্তে বাদ পড়বেন, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে নিম্নআয়ের মানুষের মধ্যে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভান্ডার নির্দেশিকা, ২০২৬’-এর বরাতে দেওয়া তথ্য অনুযায়ী, হতদরিদ্র, ভূমিহীন, দিনমজুর ও অসচ্ছল নারীপ্রধান পরিবারকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট আটটি শর্তের কোনো একটি পূরণ হলে সংশ্লিষ্ট পরিবারকে কর্মসূচির বাইরে রাখার বিধান রয়েছে।

ফ্যামিলি কার্ড কারা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন?

ফ্যামিলি কার্ডের আওতায় অগ্রাধিকার পাওয়ার কথা রয়েছে কয়েক ধরনের পরিবারের।

হতদরিদ্র ও নিম্নআয়ের পরিবার: গ্রামীণ হতদরিদ্র, উপার্জনে সক্ষম সদস্যহীন পরিবার, ভূমিহীন কৃষিশ্রমিক ও দিনমজুর পরিবার অগ্রাধিকার পাবে।

নারীপ্রধান ও অসচ্ছল পরিবার: বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্তা এবং অসচ্ছল নারীপ্রধান পরিবারকে গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া ১৫ থেকে ১৮ বছর বয়সী অবিবাহিত মেয়ে রয়েছে—এমন পরিবারও অগ্রাধিকার তালিকায় থাকবে।

বিশেষ চাহিদাসম্পন্ন সদস্য থাকা পরিবার: শিশু, প্রতিবন্ধী বা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সদস্য রয়েছে—এমন পরিবারকে বিবেচনায় নেওয়া হবে। প্রত্যাগত অভিবাসী, বিশেষ করে নারী অভিবাসী সদস্য থাকা পরিবারও অগ্রাধিকার পেতে পারে।

কাঁচা বাড়ি ও ভূমিহীন পরিবার: যেসব পরিবারের ঘরের দেয়াল মাটি, বাঁশ বা পাটকাঠি দিয়ে তৈরি, সেসব পরিবারকে বিবেচনায় নেওয়া হবে। বসতভিটা ও কৃষিজমি নেই, তবে কৃষিনির্ভর—এমন পরিবারও ভূমিহীন হিসেবে বিবেচিত হতে পারে। এ ছাড়া সর্বোচ্চ ১০ শতাংশ বসতভিটা রয়েছে, কিন্তু কৃষিজমি নেই—এমন পরিবারও নীতিমালার শর্ত অনুযায়ী বিবেচিত হবে।

তবে এসব বৈশিষ্ট্য থাকলেই কার্ড পাওয়া নিশ্চিত নয়। নির্ধারিত যোগ্যতা, তথ্য যাচাই ও বহির্ভুক্তির শর্ত বিবেচনা করেই চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।

যে ৮ শর্তে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না

নীতিমালার বর্ণনা অনুযায়ী, নিচের যেকোনো একটি শর্ত প্রযোজ্য হলে পরিবারটি ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে বাদ পড়তে পারে।

১. পিএমটি স্কোর নির্ধারিত সীমার বেশি: প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতিতে পরিবারের স্কোর সরকার নির্ধারিত ঊর্ধ্বসীমা ছাড়িয়ে গেলে কার্ড পাওয়া যাবে না।

২. নারীপ্রধানের নিয়মিত চাকরি: পরিবারের নারীপ্রধান সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে চাকরি করলে কিংবা এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারী হলে তিনি এ সুবিধার আওতায় আসবেন না।

৩. সরকারি পেনশন: পরিবারের মনোনীত নারীপ্রধান সরকারি পেনশন বা অবসর সুবিধা পেলে পরিবারটি বাদ পড়বে। তবে প্রতিবন্ধী সন্তানের জন্য প্রযোজ্য বিশেষ পেনশনের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

৪. সঞ্চয়পত্র বা ব্যাংকে বেশি অর্থ: পরিবারের কোনো সদস্যের নামে জাতীয় সঞ্চয়পত্রে ৫ লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলে অথবা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ডিপিএস, এফডিআর কিংবা সঞ্চয় হিসেবে ৫ লাখ টাকার বেশি অর্থ থাকলে কার্ড পাওয়া যাবে না।

৫. মোটরযানের মালিকানা: পরিবারের কোনো সদস্যের নামে বিআরটিএ নিবন্ধিত তিন বা চার চাকার মোটরযান—যেমন সিএনজি, কার, জিপ, পিকআপ, বাস, ট্রাক বা মাইক্রোবাস থাকলে পরিবারটি বাদ পড়বে।

৬. বড় ব্যবসা বা বাণিজ্যিক প্রতিষ্ঠান: পরিবারের কোনো সদস্যের নামে বড় ব্যবসা বা বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকলে নির্ধারিত শর্ত অনুযায়ী ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না।

৭. করযোগ্য আয় ও নিয়মিত কর প্রদান: পরিবারের কোনো সদস্য নিয়মিত করদাতা হলে এবং তাঁর করযোগ্য আয় থাকলে পরিবারটি কর্মসূচির বাইরে থাকবে।

৮. নির্ধারিত সীমার বেশি জমি বা সম্পদ: বসতভিটাসহ পরিবারের আবাদি জমির পরিমাণ ৫০ শতক বা তার বেশি হলে এবং অকৃষি বা বাণিজ্যিক জায়গার বাজারমূল্য ৫ লাখ টাকার বেশি হলে কার্ড পাওয়ার সুযোগ থাকবে না।

একই পরিবারে একাধিক কার্ড নয়

একই পরিবারের একাধিক সদস্যের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। অন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের ক্ষেত্রেও দ্বৈত সুবিধা এড়াতে যাচাই করা হবে। সরকারি সিঙ্গেল রেজিস্ট্রি সিস্টেমের মাধ্যমে উপকারভোগীদের তথ্য মিলিয়ে একই ব্যক্তি বা পরিবারের একাধিকবার অন্তর্ভুক্তি শনাক্ত করার কথা বলা হয়েছে।

যেভাবে যাচাই হবে তথ্য

কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহের পর সংশ্লিষ্ট পরিবারের তথ্য যাচাই-বাছাই করে ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধন করা হবে। জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখ, মোবাইল নম্বর, করসংক্রান্ত তথ্য, সঞ্চয়পত্র ও পেনশন-সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন সরকারি ডেটাবেজের সঙ্গে তথ্য মিলিয়ে দেখা হতে পারে।

যোগ্যতা যাচাই শেষে সরকার নির্ধারিত পদ্ধতিতে উপকারভোগীদের কাছে নগদ সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে সরকারি থেকে ব্যক্তি পর্যায়ে অর্থ স্থানান্তর বা জিটুপি (G2P) পদ্ধতি ব্যবহারের কথা বলা হয়েছে।

ফ্যামিলি কার্ড করতে টাকা লাগবে?

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বা তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। কেউ কার্ড করে দেওয়ার নামে অর্থ দাবি করলে সতর্ক থাকতে হবে। প্রতারণার শিকার হলে বা এ ধরনের কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে হবে।

ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে পরিবারের আর্থিক অবস্থা, সম্পদ, চাকরি, পেনশন ও অন্যান্য সরকারি সুবিধা বিবেচনায় নেওয়া হবে। তাই বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের সময় সঠিক তথ্য দেওয়া এবং চূড়ান্ত যোগ্যতা সম্পর্কে সরকারি নির্দেশনা অনুসরণ করা জরুরি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

৮ শর্তে মিলবে না ফ্যামিলি কার্ড, কারা পাবেন—কারা পাবেন না

আপডেট সময় : ১২:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬