ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি হতে পারে মিউচুয়াল ফান্ড আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগামী ৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাওয়া যাবে করছাড়, পাবেন না কারা দেশের বাজারে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে এডিবির ১০০ মিলিয়ন ডলারের ঋণ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার: বাণিজ্যমন্ত্রী গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে চাপে পোশাক শিল্প

৫ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : ১১:২০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসিকতা, পূর্ণাঙ্গ মেডিকেল, সিনেট কার্যকরসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় ছাত্রশিবিরের রাবি শাখার নেতৃবৃন্দ। 

এ সময় রাবি ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, শিক্ষার্থীরা প্রতিনিয়ত আবাসন হলের সংকটে নানা সমস্যার সম্মুখিন হচ্ছেন। এ সমস্যা স্থায়ীভাবে সমাধান করার পাশাপাশি যতদিন না শতভাগ আবাসিকতা নিশ্চিত করা হচ্ছে, তত দিন অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ভাতা চালু করতে হবে। এছাড়া স্বাস্থ্য সেবা নিশ্চিতে পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার চালুর দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের সিনেটে ছাত্র প্রতিনিধি থাকলেও তাদের নীতি নির্ধারণ, জবাবদিহিতা, প্রশাসনিক কার্যক্রমে কোন সম্পৃক্ততা নেই। তারা সিনেটকে কার্যকর ও সক্রিয় করার দাবি জানান । 

সংবাদ সম্মেলনে রাকসুর বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষ হয়ে আসায় প্রশাসনের কাছে দ্রুত নির্বাচনের তফশিল এবং একাডেমিক ক্যালেন্ডারে রাকসু নির্বাচনের সূচি প্রকাশের দাবি জানান। 

এ সময় দাবি পূরণের উদ্যোগ না নিলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতারা।

একেএম

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

৫ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১১:২০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬