ঢাকা ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

২৩ দিন বন্ধ থাকছে আদানির ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট

  • আপডেট সময় : ০২:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে ২৩ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকবে।

আদানি পাওয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো জানিয়ে বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রটির নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগে থেকেই এ পরিকল্পনা নেওয়া হয়েছিলো। বন্ধ থাকাকালীন ইউনিটটিতে প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রপাতির পরিচর্যা ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণকাজ করা হবে। এ বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সম্মতি নেওয়া হয়েছে।

আদানি পাওয়ার জানিয়েছে, একটি ইউনিট বন্ধ থাকলেও কেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি থেকে স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ অব্যাহত থাকবে। তবে রক্ষণাবেক্ষণ চলাকালে কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতার অর্ধেক বন্ধ থাকবে।

পিডিবির ঘণ্টাভিত্তিক উৎপাদন ও সরবরাহ তথ্যানুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। ওই দিন সন্ধ্যা সাতটায় আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে সরবরাহ করা হয়েছিলো ৯০১ মেগাওয়াট বিদ্যুৎ। বুধবার (২৫ নভেম্বর) বেলা একটায় কেন্দ্রটি থেকে ৯২৭ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেছে। ওই সময় জাতীয় গ্রিডে মোট বিদ্যুৎ সরবরাহ ছিল ১০ হাজার ৯৮৫ মেগাওয়াট।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

২৩ দিন বন্ধ থাকছে আদানির ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট

আপডেট সময় : ০২:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬