ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে বাদ সামিটের আজিজ খান

  • আপডেট সময় : ০৬:৫৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

২০২৬ সালে সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকায় নেই সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। কয়েক বছর ধরে ফোর্বসের এই তালিকায় নিয়মিত মুখ ছিলেন তিনি। তবে এবার আর সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর মধ্যে তার নাম নেই।

গত ২ সেপ্টেম্বর ফোর্বস ‘সিঙ্গাপুর’স ফিফটি রিচেস্ট’ নামে ২০২৬ সালের তালিকা প্রকাশ করে। গত বছর এই তালিকায় ৪৯তম অবস্থানে ছিলেন আজিজ খান। এর আগে ২০২৩ সালে তিনি ছিলেন ৪১তম অবস্থানে। ২০২৪ সালের তালিকায় তার অবস্থান ছিল ৪৩তম।

২০২৫ সালের তালিকায় আজিজ খানের সম্পদের পরিমাণ ১১০ কোটি ডলার উল্লেখ করেছিল ফোর্বস। তবে এখন বিলিয়নিয়ার প্রোফাইলে তার সম্পদের পরিমাণ কিছুটা কমে প্রায় ১০০ কোটি ডলার দেখানো হচ্ছে।

ফোর্বসের প্রোফাইল অনুযায়ী, আজিজ খান সিঙ্গাপুরের নাগরিক ও বাসিন্দা। তিনি সামিট গ্রুপের চেয়ারম্যান। আজিজ খানের সম্পদের প্রধান উৎস জ্বালানি ও বিদ্যুৎ খাত। বাংলাদেশে সামিট গ্রুপের বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস ও আবাসনসহ বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে। জাপানের জেরা সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ অংশীদার।

২০২৬ সালের সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকায় প্রথম অবস্থানে রয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো স্যাভেরিন। তার আনুমানিক সম্পদের পরিমাণ ৩ হাজার ২৯০ কোটি ডলার।

দ্বিতীয় অবস্থানে রয়েছেন কুয়েক লেং বেং ও তার পরিবার। তাদের সম্পদের পরিমাণ ১ হাজার ৬১০ কোটি ডলার। ১ হাজার ৪৩০ কোটি ডলার সম্পদ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন রবার্ট ও ফিলিপ এনজি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে বাদ সামিটের আজিজ খান

আপডেট সময় : ০৬:৫৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬